CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

বাংলাদেশের ক্রিকেটে বিরাট ইতিহাস! প্রথম বার অস্ট্রেলিয়াকে এক দিনের সিরিজে নাস্তানাবুদ করলেন নাজমুলেরা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুসারে ৫ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ নিজেদের দখলে নিল টাইগাররা। কেমন ছিল এদিনের ম্যাচ?

Ausralia vs Bangladesh
Ausralia vs Bangladesh

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুসারে ৫ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ নিজেদের দখলে নিল টাইগাররা।

২০০৫ সালের পর ফের বাংলাদেশের কাছে গার্ল অস্ট্রেলিয়া!

প্রথমবার ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেয় বাংলাদেশ। এবার তাঁদের সেই সাফল্যকে আরও এক ধাপ উপরে নিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা।

বৃষ্টির জন্য প্রায় আড়াই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর ৪১ ওভারে ১৯২ রানের চ্যালেঞ্জ দেওয়া বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য ৩৫ ওভারেই ৫ উইকেট হারিয়েই পূরণ করে দেয় বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে প্রথমেই ধাক্কা অস্ট্রেলিয়ার!

ইতিপূর্বে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট, কুপার কনোলি আর ম্যাট রেনশ কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। ৩৪ রান করে জশ ইংলিস  কিছুটা প্রতিরোধ গড়েন। তবে মাত্র ৮১ রানের মধ্যেই পড়ে যায় অস্ট্রেলিয়ার ছয় উইকেট।

দলকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন আর জেভিয়ার বার্টলেট জুটি:

সেই জায়গা থেকে দলকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন আর জেভিয়ার বার্টলেট। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন দুজনে। ৫২ রান করেন বার্টলেট, আর ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশেন।

আরো পড়ুন: বৈভবের সঙ্গে অলিম্পিকে খেলবেন বিরাট কোহলি! এই প্রাক্তন তারকা পেসার বলে ফেললেন বড় কথা!

ব্যাট করতে গিয়ে প্রথমেই ধাক্কা বাংলাদেশের:

জবাবে ব্যাট করতে মাঠে নেমে শুরুতেই বাংলাদেশও ধাক্কা খায়। শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম। এরপর দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ভিত মজবুত করেন তাঁরাই। সৌম্য ৪২ আর শান্ত ৪১ রান করেন। মাঝে দিকে কয়েকটা উইকেট পড়লেও বড় কোনও বাধা আসেনি জয়ের পথে।

চোট পেয়েও মাঠ ছাড়লেন না মেহেদি হাসান মিরাজ:

এদিনের ম্যাচে ঘটে যায় এক উদ্বেগজনক ঘটনা। মেহেদি হাসান মিরাজের হেলমেটে নেথান এলিসের একটি বাউন্সার আঘাত করে। আঘাত পেয়ে তিনি মাঠেই বসে পড়েন। বমিও করেন। তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে জন্য স্ট্রেচার আনলেও খেলা চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত জয়ের রান আসে তাঁর ব্যাট থেকেই। ম্যাচের শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মেহেদিকে সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন: ICC World Cup 2027 Date: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল, কবে থেকে শুরু হবে বিশ্বকাপ?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে