CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3621 AFG vs IND +0.00%M3620 ZIM-W vs SA-W +0.00%M3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3621 AFG vs IND +0.00%M3620 ZIM-W vs SA-W +0.00%M3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%
নিউজ

Rishab Pant Leaving LSG: দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকের পরেও গোয়েঙ্কার কথা রাখলেন না ঋষভ পন্থ!

আগামী আইপিএলের মরসুমের আগে বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে শেষ হতে চলেছে তাঁর পথচলা। আগামী সিজনে আর লখনউয়ের হয়ে মাঠে নামতে চান না তিনি। এমনকি দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কার বারবার অনুরোধেও নিজের সিদ্ধান্তে অটল রইলেন পন্থ। কেন লখনউ ত্যাগ করলেন পন্থ?

Rishabh Pant and Sanjiv Goenka meeting
Rishabh Pant and Sanjiv Goenka meeting

আগামী আইপিএলের মরসুমের আগে বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে শেষ হতে চলেছে তাঁর পথচলা। আগামী সিজনে আর লখনউয়ের হয়ে মাঠে নামতে চান না তিনি। এমনকি দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা-র বারবার অনুরোধেও নিজের সিদ্ধান্তে অটল রইলেন পন্থ।

আগামী আইপিএলের আগেই নিলামে ঋষভ পন্থ!

লখনউ কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবার প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে বৈঠক করেন পন্থ। ওই বৈঠকেই তিনি স্পষ্ট জানান, আগামী আইপিএলের আগেই তিনি নিলামে নাম লেখাতে চান। জানা গেছে, সঞ্জীব গোয়েঙ্কা শুধু নন, দলের অন্যান্য কর্মকর্তারাও তাঁকে থেকে যাওয়ার জন্য অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি ভারতীয় তারকা ক্রিকেটার।

২৭ কোটি টাকায় দল আসা পন্থের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়!

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে লখনউ সুপার জায়ান্টস সর্বাধিক ২৭ কোটি টাকায় দলে নিয়েছিল ঋষভ পন্থ-কে। সেই সময় আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাস গড়েছিলেন। যদিও সেই বিনিয়োগের প্রতিফলন মাঠে পুরোপুরি পাওয়া যায়নি।

আরো পড়ুন: ১৪৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পর মুখ খুললেন করণ লাল! কতটা 'খতরনাক' এই খেলোয়াড়? 

গত সিজনের তুলনায় এবারে পয়েন্ট টেবিলের তলানিতে লখনউ:

আইপিএল শেষ হতেই লখনউয়ের অধিনায়কের পদ থেকে সরে যান পন্থ। তাঁর নেতৃত্বে পরপর দুই সিজনে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লখনউ সুপার জায়ান্টস। আগের মরসুমে ১৪টি ম্যাচে ৬টি জয় নিয়ে লখনউ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে। তবে এ বার ১৪টি ম্যাচে মাত্র ৪টি'তে জয় পেয়ে তালিকার একেবারে শেষে রয়েছে লখনউ।

ঋষভ পন্থ ও টম মুডির মধ্যে দূরত্বই কি পন্থের লখনউ ছাড়ার কারণ:

অধিনায়ক হিসেবে মোট ২৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ। তার মধ্যে মাত্র ১০টিতে জয় এসেছে। দলের এই ধারাবাহিক ব্যর্থতার দেখে পন্থের নেতৃত্ব আর ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি। প্রয়োজনে তিনি কঠোর সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান।

ক্রিকেট মহলের একাংশ মনে করেন, ঋষভ পন্থ ও টম মুডির মধ্যে দূরত্বই ঋষভ পন্থের লখনউ ছাড়ার সিদ্ধান্ত। তবে ঋষভ পন্থকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজিগুলির লড়াই দেখতে আগামী আইপিএল নিলামের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: Kane Williamson Retirement: বিরাট কোহলির খুব 'কাছের বন্ধু' আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর ঘোষণা করে দিলেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে