CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

Shreyas's Iyer Luxury Flat: অধিনায়ক হতেই মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত ভাড়া দিতে হবে জানেন?

মাঠের বাইরে নেওয়া নতুন এক সিদ্ধান্ত নিয়ে এবার আলোচনায় ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সম্প্রতি তিনি মুম্বইয়ের অভিজাত ওরলি এলাকায় আর্তেসিয়া আবাসনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। তিন বছরের চুক্তিতে তিনি মাসিক ভাড়া ১৮ লক্ষ ৫০ হাজার টাকা হিসেবে নিয়েছেন। এটাই ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু। কেন শ্রেয়সের ফ্ল্যাট কেনার নিয়ে এত চর্চা?

Shreyas Iyer luxury flat
Shreyas Iyer luxury flat

মাঠের বাইরে নেওয়া নতুন এক সিদ্ধান্ত নিয়ে এবার আলোচনায় ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সম্প্রতি তিনি মুম্বইয়ের অভিজাত ওরলি এলাকায় আর্তেসিয়া আবাসনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। তিন বছরের চুক্তিতে তিনি মাসিক ভাড়া ১৮ লক্ষ ৫০ হাজার টাকা হিসেবে নিয়েছেন। এটাই ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু।

শ্রেয়সের নতুন ফ্ল্যাটের পিছনে বিপুল খরচ!

সূত্রের খবর, প্রায় ৩,৮৭৫ বর্গফুটের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিতে নিরাপত্তা জামানত হিসেবে শ্রেয়সকে ৭৪ লক্ষ টাকা জমা দিয়ে হয়েছে। চুক্তির স্ট্যাম্প ডিউটির জন্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা ও রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হয়েছে ১ হাজার টাকা।

তিন বছরে কোটি কোটি টাকা ভাড়ায় ফ্ল্যাট নিলেন শ্রেয়স!

চুক্তি অনুসারে প্রতি বছর ওই ফ্ল্যাটের ভাড়া ৭ শতাংশ করে বাড়বে। তাই দ্বিতীয় বছরে মাসিক ভাড়া হিসেবে দিতে হবে প্রায় ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা। তৃতীয় বছরে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ২১ লক্ষ ১৮ হাজার টাকা হবে। সব মিলিয়ে বলাই যায়, তিন বছরে এই অ্যাপার্টমেন্টের জন্য শ্রেয়সকে ব্যয় করতে হবে প্রায় ৭ কোটি ১৪ লক্ষ টাকা মতো।

জাতীয় দলে প্রত্যাবর্তন করে শ্রেয়স পেলেন অধিনায়কত্ব:

শ্রেয়সের জন্ম ও বেড়ে ওঠা মুম্বইয়ে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংস-এর হয়ে খেলছেন শ্রেয়স। তিনি ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য হলেও, দীর্ঘ সময় টি-২০ দলের বাইরে ছিলেন। যদিও সম্প্রতি জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে টি-২০ দলের অধিনায়কত্বও তাঁকেই দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: আচমকাই বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকে অনিশ্চিয়তা দেখা দিচ্ছে! কারণ জানলে অবাক হবেন...!

জুনের শেষ সপ্তাহ থেকে টি-২০ সিরিজে অধিনায়ক শ্রেয়স:

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে জুনের শেষ সপ্তাহ থেকে টি-২০ সিরিজে শ্রেয়স নতুন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন। সেই সিরিজ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টি-২০ দলের অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “মুম্বইয়ে ক্রিকেটের বিশাল পরিসর। এখানে প্রতিযোগিতাও অত্যন্ত তীব্র। রাস্তায় ক্রিকেট খেলা প্রায় প্রত্যেক ছেলেমেয়ের মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। সেই পরিবেশ আমাকে লড়তে শিখিয়েছে।”

নতুন দায়িত্ব আর নতুন ঠিকানা—দুই মিলিয়ে ভারতের এই তারকা ক্রিকেটার জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে পা রাখলেন। এখন ক্রিকেট মহলের বড় আলোচিত বিষয় হল, তাঁর নতুন আবাসন ও বিপুল ভাড়ার অঙ্ক।

আরো পড়ুন: Rishab Pant Leaving LSG: দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকের পরেও গোয়েঙ্কার কথা রাখলেন না ঋষভ পন্থ!

ট্যাগ:IndiaShreyas Iyer

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে