CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

কোহলিকে নিয়ে চলে এল 'বিরাট' সুখবর, একেবারে আনন্দে আত্মহারা কোহলি সমর্থকেরা!

ভারত বনাম আফগানিস্তান একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের জন্য এই সিরিজ থেকে তারকা ব্যাটার বিরাট কোহলি ছিটকে গেলেন। এবারের আইপিএল ফাইনালে খেলতে গিয়ে কোহলি হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্কোয়াড ঘোষণার সময় বিসিসিআই জানায়, সম্পূর্ণ ফিট হতে পারলেই বিরাট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কোহলি। তাই সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে তাঁর নাম। তাহলে কি মাঠে ফেরার কোনও সম্ভবনা নেই কোহলির?

Virat-Kohli-practice
Virat-Kohli-practice

ভারত বনাম আফগানিস্তান একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের জন্য এই সিরিজ থেকে তারকা ব্যাটার বিরাট কোহলি ছিটকে গেলেন। এবারের আইপিএল ফাইনালে খেলতে গিয়ে কোহলি হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্কোয়াড ঘোষণার সময় বিসিসিআই জানায়, সম্পূর্ণ ফিট হতে পারলেই বিরাট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কোহলি। তাই সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে তাঁর নাম। 

বিরাট ভক্তদের জন্য দুর্দান্ত সুখবর!

যদিও বিরাটের ভক্তদের জন্য আছে দারুন সুখবর। একটি প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। বর্তমানে তিনি রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই। আগামী মাসে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। সূত্রের খবর, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে ফের দেখা যেতে পারে কোহলিকে। সেই লক্ষ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে সিরিজের সময়সূচি!

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইংল্যান্ড সফরে ভারতের তিন ম্যাচের একদিনের সিরিজের সূচি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্মিংহামে। দ্বিতীয় ম্যাচ ১৬ জুলাই কার্ডিফে আর তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই লন্ডনের লর্ডসে।

আরো পড়ুন: এ কি কান্ড! ৩০০০ ফুট উঁচুতে নিজের স্ত্রী-কণ্যাকে নিয়ে ক্রিকেট খেলছেন সচিন, নিমেষেই ভাইরাল ভিডিও!

সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেসের পরীক্ষা দেবেন বিরাট:

যদিও জাতীয় দলে ফিরে আসার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করতে হবে বিরাটকে। বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বিরাটকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেখানে যদি তিনি চিকিৎসক ও ট্রেনারদের পর্যবেক্ষণে নিজের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে পারেন, তাহলেই তিনি ফের ভারতীয় দলে কামব্যাক করতে পারবেন।

রোহিত শর্মা আর হার্দিক পান্ডেয়াকেও দিতে হয়েছে পরীক্ষা:

প্রসঙ্গত, সম্প্রতি একই ধরনের ফিটনেস পরীক্ষার দিতে হয়েছিল রোহিত শর্মা আর হার্দিক পান্ডেয়াকেও। সেই একই প্রক্রিয়া বিরাটকেও অনুসরণ করতে হবে। সব ঠিকঠাক থাকলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি মাঠে ফিরতে পারবেন।

আরো পড়ুন: Shreyas's Iyer Luxury Flat: অধিনায়ক হতেই মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত ভাড়া দিতে হবে জানেন?

ট্যাগ:IndiaVirat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে