CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

এ কি, মরন-বাঁচন ম্যাচে বিরাট শাস্তির মুখে পড়লেন অধিনায়ক অক্ষর প্যাটেল!

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। প্রত্যেকটি দল নিজেদের সেরাটা দিয়ে মাঠে খেলছে। এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো-ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়লেন অক্ষর প্যাটেল। আর তাতেই দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে নগদ ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

Axar Patel find for slow over rate
Axar Patel find for slow over rate

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। প্রত্যেকটি দল নিজেদের সেরাটা দিয়ে মাঠে খেলছে। এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো-ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়লেন অক্ষর প্যাটেল। আর তাতেই দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে নগদ ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

স্লো ওভার রেটের জন্য শাস্তি হল অক্ষর প্যাটেলের!

এদিন ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি দিল্লি। আর তাই এই শাস্তি দেওয়া হয় তাঁকে। এ বিষয়ে আইপিএলের তরফে জানানো হয়েছে যে, এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের এটাই হল প্রথম স্লো ওভার রেটের প্রথম অপরাধ।

আরো পড়ুন: লাগাতার চার হারে মহা চাপে পাঞ্জাব, আদৌ কি মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে পাঞ্জাব?

স্লো ওভার রেট নিয়ে কী বলছে আইপিএলের নিয়ম!

আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই আর্থিক জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার ধাক্কা খেয়েও এদিন ম্যাচ জিতে বড় স্বস্তি পেয়েছে দিল্লি।

পাঞ্জাবকে হারিয়ে জিতেছে দিল্লি:

মরন-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির পারফরম্যান্স:

এদিন শুরুটা মোটেও ভালো করতে পারেনি দিল্লি। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল দল। আর সেই পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেন অক্ষর প্যাটেল। তিনি এদিন ৫৬ রানের  দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলের রান তোলার গতি বাড়ান। আর এরপর ম্যাচের রাশ হাতে নেন ডেভিড মিলার। তাঁর দুর্ধর্ষ ৫১ রানের ইনিংসে ম্যাচে ফেরে দিল্লি। এরপর, শেষের দিকে আশুতোষ শর্মা এবং মাধব তিওয়ারির অবদানেও ১৯ ওভারেই সাত উইকেট হারিয়ে ২১৬ রান তুলে জয় নিশ্চিত করে দেয় দিল্লি ক্যাপিটালস।

আরো পড়ুন: ২৫টি ছক্কা ও ২৩টি চার মেরে একাই ৩৪৫ রান করেছেন, চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন এই 'বিধ্বংসী' ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে