২০২৮ সালেই ১০০ বছর পূরণ করবে বিসিসিআই, তাই এখন থেকেই বিরাট আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড!
২০২৮ সালে বিসিসিআই তার শতবর্ষ পূর্ণ করবে। সেই উপলক্ষে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা অভিনব এক প্রদর্শনী ম্যাচের আয়োজনের পরিকল্পনা নিয়েছে। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দলের সেরা একাদশের বিপক্ষে বিশ্ব একাদশকে খেলানোর প্রস্তাব নিয়ে চলছে আলোচনা।

২০২৮ সালে বিসিসিআই তার শতবর্ষ পূর্ণ করবে। সেই উপলক্ষে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা অভিনব এক প্রদর্শনী ম্যাচের আয়োজনের পরিকল্পনা নিয়েছে। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দলের সেরা একাদশের বিপক্ষে বিশ্ব একাদশকে খেলানোর প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। এই ম্যাচের আয়োজন করার জন্য গঠন করা হতে পারে বিশেষ কমিটি।
১০০ বছর উপলক্ষে কী পরিকল্পনা করছে বিসিসিআই?
এখনো পুরো পরিকল্পনায় রয়েছে প্রাথমিক পর্যায়ে। ম্যাচের দিনক্ষণ থেকে শুরু করে ভেন্যু কিংবা কোন কোন ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন সেই বিষয়ে কিছুই চূড়ান্ত করা হয়নি। ১৯২৮ সালের ডিসেম্বর মাসে বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল। তাই বোর্ড তার শতবর্ষ পূরণ করতে চলেছে ২০২৮ সালে। গত ১৮ সেপ্টেম্বর শতবর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে মুম্বইয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বছরজুড়েই উদযাপনের পরিকল্পনা নিয়েছে বোর্ড।
ভারতের বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ!
এদিকে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে সীমিত ওভারের সিরিজ খেলতে। প্রথমে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে। এরপর ৬ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। শনিবার দুটি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছে। টি-২০ সিরিজে নেতৃত্বে থাকছেন ডানহাতি ব্যাটার শাই হোপ। ওয়ান ডে সিরিজে দেখা যেতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মা-কে।
আরো পড়ুন: 'বসবেবি'-র কাছ থেকে এই 'বিশেষ গুণ' চুরি করতে চান সূর্যকুমার যাদব!
প্রথমবার দলে কামিল পুরান:
টি-২০ দলে প্রথমবার ওপেনার কামিল পুরান জায়গা পেয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত ৩০ বছর বয়সী এই ব্যাটার। এখনও পর্যন্ত ৮টি টি-২০ ম্যাচে তিনি ১৫৯.৬৪ স্ট্রাইক রেটে ২৭৩ রান করেছেন। রয়েছে দুটি হাফ সেঞ্চুরি, তার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৮১ রানের ইনিংস রয়েছে।
টি-২০ দলে হেটমায়ার, বাদ হোল্ডার:
শিমরন হেটমায়ার ওয়ান ডে দলে নেই। সিপিএল-এর পর তাঁকে আরও সময় দেওয়া হয়েছে সুস্থ হয়ে ওঠার জন্য। যদিও টি-২০ সিরিজের দলে তিনি যোগ দেবেন। দলে রাখা হয়েছে কুয়েন্টিন স্যাম্পসনকেও। অন্যদিকে, জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে জায়গা হয়নি।




