CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

লাগাতার গৌতম গম্ভীরের কোচিংয়ে ব্যর্থতা, এবার কি তবে কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে BCCI?

ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্সের জন্য এবার প্রশ্ন উঠতে শুরু করেছে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টকে নিয়ে। ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ার পর জোর জল্পনা চলছে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে। ২০২৭ সাল পর্যন্ত রয়েছে তাঁর চুক্তির মেয়াদ। কিন্তু একাধিক প্রতিবেদন বলছে, দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য কোচিং স্টাফ এই ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারে বিসিসিআই। কেন এই পর্যবেক্ষণ?

Gautam Gambhir could be replaced as a coach
Gautam Gambhir could be replaced as a coach

ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্সের জন্য এবার প্রশ্ন উঠতে শুরু করেছে টিম ইন্ডিয়া-র টিম ম্যানেজমেন্টকে নিয়ে। ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ার পর জোর জল্পনা চলছে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে। ২০২৭ সাল পর্যন্ত রয়েছে তাঁর চুক্তির মেয়াদ। কিন্তু একাধিক প্রতিবেদন বলছে, দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য কোচিং স্টাফ এই ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারে BCCI

পরপর দুই টি-২০ সিরিজে ব্যর্থতায় উদ্বেগ ভারতীয় শিবিরে!

এর আগে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল  আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-২০ সিরিজেও হেরে গিয়েছিল। তারপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পরবর্তী তিনটি ম্যাচেই পরাজিত হয়ে ভারত সিরিজ হারানোর মুখে। টানা দুটি টি-২০ সিরিজে ব্যর্থতা উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

সঞ্জু স্যামসনকে বাইরে রেখে, বৈভবকে জায়গা দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন!

বিশেষ করে দল নির্বাচন আর একাদশ গঠন নিয়ে এখন সমালোচনা তুঙ্গে। বহু প্রাক্তন ক্রিকেটার ও সমর্থক প্রথম টি-২০-র পর সঞ্জু স্যামসনকে বাইরে রাখার জন্য প্রশ্ন তুলেছেন। তাঁর পরিবর্তে আন্তর্জাতিক অভিষেক হওয়া বৈভব সূর্যবংশী প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Weakness: বৈভবের 'দুর্বলতা' জেনে গিয়েছেন আর্চার!

ছন্দে নেই তিলক ভার্মা ও ঈশান কিষান:

অন্যদিকে, দলের জন্য এবার বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঈশান কিষাণ আর তিলক ভার্মার ধারাবাহিক ব্যর্থতা। পুরো সফরেই ব্যাট হাতে তিলক ভার্মা ছন্দ খুঁজে পাননি। যদিও দলে তিনি জায়গা ধরে রাখায় নানা মহলে প্রশ্ন উঠছে। এদিকে ইংল্যান্ডের পেস ও বাউন্স সামলাতে গিয়ে টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ব্যাটার ঈশান কিষাণও বহুবার সমস্যায় পড়েছেন।

তাই, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ইংল্যান্ড সফর শেষে, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বিসিসিআই টিম ম্যানেজমেন্ট বিস্তারিত পর্যালোচনা করতে পারে। কিন্তু গৌতম গম্ভীরের চাকরি যাবে কিনা কিংবা কোচিং স্টাফে কোনও বড়সড় পরিবর্তন আসবে কিনা—এই ধরনের কোনও বিষয়ে BCCI-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরো পড়ুন: Big Bash League: ভারতের মাটিতে শুরু হতে চলেছে 'আইপিএল ২.o', ভারতের বুকে নতুন ইতিহাস গড়তে চলেছে অস্ট্রেলিয়া!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে