CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ ফেরানো ভাবনা করে দিল আইসিসি! প্রকাশ্যে এল আসল কারণ!

একটা সময় চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ক্রিকেটবিশ্বে দারুন জনপ্রিয় ছিল। নানান দেশের ঘরোয়া টি-২০তে অন্যতম দলগুলিকে একত্রিত করে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চলেছে এই প্রতিযোগিতা। কিন্তু আইসিসির উদ্যোগের পরেও পুনরায় সেই প্রতিযোগিতা ফিরে আসার সম্ভাবনা প্রায়ই নেই বললেই চলে। কিন্তু কেন?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Champions league T20 faced opposition from India, Australia and England
Champions league T20 faced opposition from India, Australia and England

একটা সময় চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ক্রিকেটবিশ্বে দারুন জনপ্রিয় ছিল। নানান দেশের ঘরোয়া টি-২০তে অন্যতম দলগুলিকে একত্রিত করে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চলেছে এই প্রতিযোগিতা। কিন্তু আইসিসির উদ্যোগের পরেও পুনরায় সেই প্রতিযোগিতা ফিরে আসার সম্ভাবনা প্রায়ই নেই বললেই চলে।

চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফিরিয়ে আনতে চেয়েছিল আইসিসি!

চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ নতুন করে আয়োজন করার পরিকল্পনা নিয়েছিল আইসিসি। বিগ ব্যাশ লিগ, আইপিএল, পাকিস্তান সুপার লিগ থেকে শুরু করে বিশ্বের নানান টি-২০ লিগের দলগুলিকে নিয়ে আগের থেকে আরো অনেকটা বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজনের কথা ছিল। গত কয়েক বছরে ঘরোয়া টি-২০ লিগের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিযোগিতাটিকে আরো আকর্ষণীয় করে তুলতে বড় পরিসরে আয়োজনের ভাবনা ছিল।

তিন দেশের আপত্তিতে শেষ হলো সম্ভবনা:

তবে আইসিসির পরিকল্পনা তে আপত্তি জানিয়েছে ক্রিকেটের তিন প্রধান শক্তি ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। তাদের মতে, বর্তমানে আন্তর্জাতিক সূচি আর ঘরোয়া টি-২০ লিগের ব্যস্ততার মাঝে আর নতুন করে কোনও প্রতিযোগিতার জন্য তেমন সময় নেই। তাই শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ চালু করার ভাবনা থেকে সরে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন: পাকিস্তানের টি-২০ দলে আসছেন নতুন অধিনায়ক, ছাঁটাই করা হচ্ছে সলমনকে! 

আইসিসি-র আয়ের নতুন সম্ভাবনা শেষ:

কোনও দেশের ঘরোয়া টি-২০ লিগ থেকে আইসিসি সরাসরি লাভ করতে পারে না। তাই বিভিন্ন দেশের ক্লাব দলগুলিকে একত্রিত করে নতুন এক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আয়ের সুযোগ করতে চেষ্টা করেছিল আইসিসি। কিন্তু তিন প্রধান দেশের আপত্তির কারণে আইসিসির আয়ের পথ বন্ধ হল।

২০৩১ পর্যন্ত সূচিতে কোনও বড় পরিবর্তন নয়:

চ্যাম্পিয়ন্স লিগের পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য আগামী ২০৩১ সাল পর্যন্ত কোন বড় পরিবর্তন আনা হচ্ছে না আইসিসির প্রতিযোগিতার সূচিতে। তাই বড় রদবদলের সম্ভাবনাও খুব একটা নেই আগামী চার বছরের ফিউচার ট্যুরস প্রোগ্রামে। 

কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলের সংখ্যা হোক বা ম্যাচের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। তার বাইরে আইসিসির সূচিতে জায়গা ধরে রাখবে দুটি ফরমেটের ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মত নির্ধারিত প্রতিযোগিতা গুলি।

আরো পড়ুন: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলা-দিল্লি! রবিবারের ম্যাচ নিয়ে কেন এত উত্তেজনা?

ট্যাগ:IndiaAustraliaEngland
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে