CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

বড়সড় 'ক্ষতি' হয়ে গেল চেন্নাইয়ের, আইপিএল থেকে ছিটকে গেলেন এই 'তাবড়' ক্রিকেটার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের পিছু ছাড়তে নারাজ চোট সমস্যায়। চোট পেয়ে ইংল্যান্ডের প্রখ্যাত অলরাউন্ডার জেমি ওভার্টন এবার ছিটকে গেলেন আইপিএল থেকে। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে দলে যোগদান করানো হয়েছে। চেন্নাই শিবিরে যোগ দিতে ৭৫ লক্ষ টাকা নিচ্ছেন তিনি। চোট পেয়ে কারা রইলেন মাঠের বাইরে?

Jamie Overton CSK
Jamie Overton CSK

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস-এর পিছু ছাড়তে নারাজ চোট সমস্যায়। চোট পেয়ে ইংল্যান্ডের প্রখ্যাত অলরাউন্ডার জেমি ওভার্টন এবার ছিটকে গেলেন আইপিএল থেকে। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে দলে যোগদান করানো হয়েছে। চেন্নাই শিবিরে যোগ দিতে ৭৫ লক্ষ টাকা নিচ্ছেন তিনি।

ওভার্টনের চোটের সমস্যা বেড়েছে!

চেন্নাই সুপার কিংস সূত্রে খবর, চোট থেকে সেরে উঠতে এবং শারীরিক পরীক্ষা করাতে ওভার্টন ইংল্যান্ডে ফিরে গিয়েছেন।  এবারের আইপিএলে ব্যাট এবং বল হাতে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। ১০ ম্যাচে তিনি ১৪ টি উইকেট নিয়েছেন। এছাড়াও দেড়শ এর বেশি গতিতে এই অলরাউন্ডার ১৩৬ রান করেছেন। তাঁর দায়িত্ব ছিল শেষ দিকে নেমে ঝড়ো ইনিংস খেলা। 

ওভার্টনের পারফরমেন্স:

শেষ বার গত ১১ মে লখনউয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সিতে ওভার্টনকে দেখা যায়। ওই ম্যাচেই এবারের আইপিএল মরশুমে তিনি অন্যতম সেরা পারফরম্যান্স করে নজর কাড়েন।  লখনউ প্রথম ছয় ওভারের মধ্যেই ৯১/১ স্কোরে পৌঁছে যায়, পরে ওভার্টন ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অবশেষে ২০৩ রানে লখনউয়ের ইনিংস থামে। রান তাড়া করে চেন্নাই জয়লাভ করে। ম্যাচের সেরার পুরস্কার জেতেন ওভার্টন।

আরো পড়ুন: না বুমরাহ, না সিরাজ— দুজনেই অনিশ্চিত, আফগানদের বিরুদ্ধে টেস্ট দলে কি আদৌ ডাক পাবেন মহম্মদ শামি?

এদিকে, চলতি বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় ফরেস্টারের। ৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮৩ রান করেছেন তিনি। এবারের আইপিএলে সুযোগ পাওয়ায় দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটার নিজেকে প্রমাণ করার বৃহৎ মঞ্চ পেলেন 

সিএসকের চোটের কবলে পড়া ক্রিকেটাররা!

চোটের তালিকা চেন্নাই শিবিরে আরও দীর্ঘ। বুধবারই রামকৃষ্ণ ঘোষ চোট পেয়ে ছিটকে গিয়েছেন ম্যাচ থেকে। মরশুম শুরু হওয়ার আগেই নেথান এলিস বাইরে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্পেন্সার জনসনকে নেওয়া হলেও চোটের জন্য মাঠের বাইরে তিনি। মাঝপথে খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রে চোট পেয়েছেন। সবমিলিয়ে দেখতে গেলে আইপিএলের শেষ লগ্নে এসে চোটের কবলে জেরবার চেন্নাই সুপার কিংস।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য কোন ৩ ক্রিকেটারের নেতৃত্ব যেতে পারে জানেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে