CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য কোন ৩ ক্রিকেটারের নেতৃত্ব যেতে পারে জানেন?

এবারের আইপিএল মরশুম শেষ হতে চলেছে। তারই মাঝে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে একাধিক ফ্র্যাঞ্চাইজি। একটা না দু বছর ধরে দলকে সাফল্য এনে দিতে পারেনি তিন ক্রিকেটার। তাই তাঁদের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেট মহলে। এই তালিকাতে রয়েছেন অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ আর অক্ষর পটেল। কেন সাফল্য এনে দিতে পারেননি তাঁরা?

IPL captains who could lose their captaincy
IPL captains who could lose their captaincy

এবারের আইপিএল মরশুম শেষ হতে চলেছে। তারই মাঝে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে একাধিক ফ্র্যাঞ্চাইজি।  একটা না দু বছর ধরে দলকে সাফল্য এনে দিতে পারেনি তিন ক্রিকেটার। তাই তাঁদের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেট মহলে। এই তালিকাতে রয়েছেন অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ আর অক্ষর পটেল।

প্লে-অফে ওঠা হল না লখনউ-র!

লখনউ সুপ সুপার জায়ান্টস প্রথম দল হিসেবে প্লে-অফে ওঠার দৌড় থেকে সরে গিয়েছে। ওদিকে, গাণিতিকভাবে টিকে রয়েছে কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস। যদিও প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। এই পরিস্থিতিতে তিন অধিনায়কের ভবিষ্যৎ কি হবে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

নেতৃত্ব পরিবর্তনের পথে দিন ফ্র্যাঞ্চাইজি!

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নেতৃত্বে পরিবর্তনের কথা ভাবছে তিন ফ্র্যাঞ্চাইজিই। একের পর এক দুই মরশুমে হারের পর অধিনায়ক হতে দায়িত্ব তুলে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে নতুন কোন অধিনায়কের উপর। 

নেতৃত্ব হারাতে পারেন লখনউ শিবিরের অধিনায়ক ঋষভ পন্থ:

এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ঋষভ পন্থ-কে নিয়ে। লখনউ শিবির তাঁকে ২৭ কোটি টাকায় দলে নেয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়া সত্বেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। ১১ টি ম্যাচে মাত্র ২৫১ রান করেছেন।  ব্যাটিং ক্রমে পরিবর্তন এনেও সফলতা আসেনি। মাঠে তাঁর নেতিবাচক শরীরী ভাষা নিয়েও তিনি প্রশ্নের মুখে।

প্রতিবেদন অনুযায়ী, পন্থ অধিনায়ক হিসেবে নিজেকে এখনো প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আগে দিল্লি আর এখন লখনউ, দুটি দলে নেতৃত্ব দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন তিনি। তাই, লখনউ শিবিরে আগামী মরসুমেআইপিএলে নতুন কোন অধিনায়ককে দেখা যেতে পারে। মিচেল মার্শ, এডেন মার্করাম এবং নিকোলাস পুরান রয়েছেন সেই দৌড়ে।

নেতৃত্ব হারাতে পারেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল:

পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বহুবার ব্যর্থ হয়েছে দলের কৌশল। পর্যাপ্ত ওভার পর্যন্ত নিজেও বল করতে পারেননি অক্ষর। ১২ ম্যাচে মাত্র ৩৬ ওভার বল করে তিনি নিয়েছেন ১০ উইকেট। অধিনায়কের এই ধরনের রক্ষণাত্মক মানসিকতা প্রভাব ফেলছে দলের ওপর, বলছেন ক্রিকেট অভিজ্ঞরা। অধিনায়কের এই রক্ষণাত্মক মানসিকতা দলের উপরও প্রভাব ফেলেছে।

আরো পড়ুন: আর অপেক্ষা নয়, এবার টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে চলেছেন 'খতরনাক' ব্যাটার বৈভব সূর্যবংশী!

অক্ষরের দল নির্বাচন প্রশ্নের মুখে:

তরুণ ক্রিকেটারদের যথাযথ সুযোগ দেবার পরিবর্তে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর বেশি অতিরিক্ত নির্ভর করার কারণে,দল গঠন নিয়ে সমালোচনার মুখে অক্ষর। পরের মরশুমে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব পেতে পারেন লোকেশ রাহুল।

সমালোচনার মুখে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে:

নেতৃত্ব নিয়ে অসন্তোষের মুখে পড়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। নিলামের শেষ মুহূর্তে কেকেআরের দলে থাকা রাহানেকে অধিনায়ক করা হয় বিকল্প না থাকার কারণে। ক্রিকেট মহলের একাংশ মনে করছেন, মাঠে সেভাবে আগ্রাসী ভাবে খেলতে দেখা যায়নি তাঁকে। এক পরিকল্পনা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা চোখে পড়েনি।

প্রসঙ্গত, ২০২৪ সালে শ্রেয়স আয়ার চ্যাম্পিয়ন করেছিলেন কেকেআরকে। এবার তাঁকে ছেড়ে দিতে পারে কলকাতা। ভবিষ্যতের কথা বিবেচনা করে স্থায়ী অধিনায়ক হিসেবে, বর্ধমানের সহ-অধিনায়ক রিঙ্কু সিংহকে বেছে নিতে পারে কেকেআর।

বলাই বাহুল্য, আইপিএলের মরশুমে শেষ হতেই নেতৃত্ব বদলের পথে হাঁটতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি, মনে করছে ক্রিকেট মহল।

আরো পড়ুন: বয়স বাড়ছে কিন্তু রেকর্ড গড়া থামছে না, টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৪,০০০ রান করার নজির গড়লেন 'কিং' কোহলি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 245 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে