CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

আর অপেক্ষা নয়, এবার টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে চলেছেন 'খতরনাক' ব্যাটার বৈভব সূর্যবংশী!

আইপিএলে নজিরবিহীন পারফরম্যান্সের বড় পুরস্কার পেল তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এত দিন তাঁকে ভারত অনূর্ধ্ব-১৯ আর এমার্জিং দলে নিয়মিত খেলতে দেখা গেলেও, এই প্রথম ভারতের বড়দের দলে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেল মাত্র ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা ত্রিদেশীয় এক দিনের সিরিজ়ে ভারত ‘এ’ দলে জায়গা করে নিল বৈভব। তাহলে কি জাতীয় টি-২০ দলেও জায়গা করে নেবে সে?

Vaibhav Suryavanshi in Team India
Vaibhav Suryavanshi in Team India

আইপিএলে নজিরবিহীন পারফরম্যান্সের বড় পুরস্কার পেল তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এত দিন তাঁকে ভারত অনূর্ধ্ব-১৯ আর এমার্জিং দলে নিয়মিত খেলতে দেখা গেলেও, এই প্রথম ভারতের বড়দের দলে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেল মাত্র ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা ত্রিদেশীয় এক দিনের সিরিজ়ে ভারত ‘এ’ দলে জায়গা করে নিল বৈভব।

জাতীয় টি-২০ দলেও জায়গা পেতে চলেছে বৈভব!

এই ত্রিদেশীয় সিরিজ শুরু হতে চলেছে আগামী ৯ জুন থেকে, ২১ জুন পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় ভারত ও শ্রীলঙ্কা-র পাশাপাশি অংশ নেবে আফগানিস্তান। দলের অধিনায়ক তিলক বর্মা। বৈভব যদি  ভারত ‘এ’ দলের হয়ে ধারাবাহিক ভাল পারফরম্যান্স করতে সমর্থ হয়, তাহলে খুব দ্রুত জাতীয় টি-২০ দলেও জায়গা করে পারবে। বৈভব সুযোগ পেয়ে ভারতীয় দলে সবচেয়ে কম বয়সে নজির গড়তে পারবে বৈভব। এমনকি সচিন তেন্ডুলকরের ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফেলতে পারে সে।

কমলা টুপির দৌড়ে সপ্তমে বৈভব:

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুন ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী। ১১ ম্যাচে ৪৪০ রান সংগ্রহ করেছেন তিনি। ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে ব্যাট করে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছে সে। গড় প্রায় ৪০। একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করে ফেলেছে সে। তার সর্বোচ্চ স্কোর ১০৩। বর্তমানে কমলা টুপির তালিকায় বৈভব সপ্তম স্থানে রয়েছে। উল্লেখ্য, তার আগে থাকা ব্যাটারের থেকে সে এক ম্যাচ কম খেলেছে।

আরো পড়ুন: বয়স বাড়ছে কিন্তু রেকর্ড গড়া থামছে না, টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৪,০০০ রান করার নজির গড়লেন 'কিং' কোহলি!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নেপথ্যে বৈভব:

তবে আইপিএল বলে নয়, এবছরে বছরে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়লাভের পিছনেই বৈভব বড় ভূমিকা নিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে দুর্দান্ত ১৭৫ রানের ইনিংস খেলেছিল বৈভব। আইপিএলেও একই ফর্ম ধরে রেখেছে বৈভব। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। যদিও বৈভব ভারত ‘এ’ দলে জায়গা পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে।

ভারত ‘এ’ দলে থাকছেন কারা:

ভারত ‘এ’ দলে থাকছেন অধিনায়ক তিলক বর্মা, প্রিয়াংশ আর্য, সহ-অধিনায়ক রিয়ান পরাগ, বৈভব সূর্যবংশী, আয়ুষ বদোনি, হর্ষ দুবে, সূর্যাংশ শেরগে, নিশান্ত সিন্ধু, উইকেটরক্ষক প্রভসিমরন সিংহ, উইকেটরক্ষক কুমার কুশাগ্র, যশ ঠাকুর, অংশুল কম্বোজ, বিপরাজ নিগম, যুদ্ধবীর সিংহ ও আরশাদ খান।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কি কেকেআর প্লেঅফের বাইরে, নাকি এখনও আশা রয়েছে? একবার হিসেব বুঝে নিন...

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 251 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে