CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এ কি কেকেআর প্লেঅফের বাইরে, নাকি এখনও আশা রয়েছে? একবার হিসেব বুঝে নিন...

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়ার একটি বড় ধাক্কা কেকেআরের কাছে। এই মরশুমে কেকেআরের ১১তম ম্যাচ ছিল এটি। সেই ম্যাচে হারের কারণে পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে এসেছে কেকেআর। আইপিএল ২০২৬ প্লে-অফে যাওয়ার ক্ষেত্রেও তাদের পথ আরোও কঠিন হয়ে গিয়েছে। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁদের এই ম্যাচ ছিল বাঁচা-মরার লড়াই। তাহলে আইপিএল ২০২৬ প্লে-অফে কি পৌঁছাতে পারবে কি কেকেআর? সম্ভাবনাগুলি একটু দেখে নেওয়া যাক।

Kolakta Knight Riders qualification scenario
Kolakta Knight Riders qualification scenario

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র কাছে হেরে যাওয়ার একটি বড় ধাক্কা কেকেআরের কাছে। এই মরশুমে কেকেআরের ১১তম ম্যাচ ছিল এটি। সেই ম্যাচে হারের কারণে পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে এসেছে কেকেআর। আইপিএল ২০২৬ প্লে-অফে যাওয়ার ক্ষেত্রেও তাদের পথ আরোও কঠিন হয়ে গিয়েছে। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁদের এই ম্যাচ ছিল বাঁচা-মরার লড়াই।

প্লে-অফে যেতে কেকেআরের সমীকরণ!

আইপিএল ২০২৬ প্লে-অফে পৌঁছাতে কেকেআরের সম্ভাবনা তলানিতে। ১৬ পয়েন্ট করে নিয়ে এক ও দুই নম্বরে রয়েছে আরসিবি এবং গুজরাট টাইটান্স। ১৪ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে তৃতীয় স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস রয়েছে চতুর্থ স্থানে। এই চার শীর্ষস্থানীয় দল ব্যতীত লড়াইতে আছে সিএসকে, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। যদিও প্রতিটি ম্যাচ জিততে পারলে তবেই প্লে-অফে পৌঁছাতে পারবে তারা।

কেকেআরের বর্তমান পরিস্থিতি:

এখনও লিগ পর্বে মোট তিনটি ম্যাচ বাকি রয়েছে কেকেআর-এর  জন্য। চলতি সিজনে কেকেআর জিতেছে চারটি ম্যাচ, একটি ড্র। তাই, তাদের পয়েন্ট নয়। এবার প্লে-অফে যেতে অন্তত ১৬ পয়েন্ট পেতে হবে কেকেআরকে। যদিও ১৪ পয়েন্ট নিয়ে দলগুলি যোগ্যতা অর্জন করা সম্ভব। যদি শীর্ষ চার দলের মধ্যে একটি দল ১৬ পয়েন্টে পৌঁছাতে না পারে, তখন সম্ভব। তাই, বাকি তিনটি ম্যাচে কেকেআর জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছানো কেকেআরের জন্য একেবারেই কঠিন।

আরো পড়ুন: কিং কোহলির ঝোড়ো সেঞ্চুরিতেই কি অনিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের 'প্লেঅফ স্বপ্ন'?

৪টি দল ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে!

উপরের ৪টি দলই যেহেতু ১৬ পয়েন্ট করে পেতে পারে, কেকেআর আর প্লে-অফে যেতে পারবে না। তিন নম্বরে সানরাইজার্স ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে।  এখনো দুটি ম্যাচ খেলতে হবে তাদের। দুটি ম্যাচেই জয় পেলে ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে সানরাইজার্স।  ১৩ পয়েন্ট পেয়ে চার নম্বরে থাকা পাঞ্জাব কিংসের তিনটি ম্যাচ বাকি।  তিনটি মেসেজ যদি তারা জয়লাভ করতে পারে তাহলে ১৯ পয়েন্ট পাবে তারা। 

প্রতিযোগিতায় এখনো রয়েছে রাজস্থান এবং সিএসকে:

রাজস্থান এবং সিএসকে, উভয় দল এখনও তিনটি করে ম্যাচ খেলবে। বর্তমানে ১২ পয়েন্ট রয়েছে দুই দলের। বাকি ম্যাচগুলিতে যদি এই দুটি দল জয়লাভ করতে পারে তাহলে, ১৮ পয়েন্টে পৌঁছাবে। তাই, স্বাভাবিক ভাবেই এই চার দলের সমান পয়েন্টে কখনোই পৌঁছাতে পারবে না কেকেআর। যদিও আনুষ্ঠানিকভাবে প্লে-অফ থেকে এখনো ছিটকে যায়নি কেকেআর।

আরো পড়ুন: 'আনফিট' হার্দিক, মুম্বাইয়ে ৩ ঘণ্টা অনুশীলন করেও ম্যাচ খেলছেন না, তাহলে কি পান্ডেয়া অবশেষে এমআই ছেড়েই দিলেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 662 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে