CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

'আনফিট' হার্দিক, মুম্বাইয়ে ৩ ঘণ্টা অনুশীলন করেও ম্যাচ খেলছেন না, তাহলে কি পান্ডেয়া অবশেষে এমআই ছেড়েই দিলেন?

আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে পরিস্থিতি একেবারেই সুবিধাজনক নয়। বিতর্কের মুখে দলের অধিনায়ক হার্দিক পান্ডেয়া। এই সিজনে তাঁর অধিনায়কত্বে খেলা ৯টি ম্যাচের মধ্যে ৭ টিতেই জয়লাভের মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে মুম্বাই। পিঠের ব্যথার জন্য হার্দিক আগের দুটি ম্যাচ খেলতে পারেননি। শোনা যাচ্ছে চোটের কথা বলা হলেও, তাঁকে নাকি উপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তাহলে হার্দিকের আইপিএল ভবিষ্যৎ কী?

Hardik Pandya leaving Mumbai Indians rumour
Hardik Pandya leaving Mumbai Indians rumour

আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে পরিস্থিতি একেবারেই সুবিধাজনক নয়। বিতর্কের মুখে দলের অধিনায়ক হার্দিক পান্ডেয়া। এই সিজনে তাঁর অধিনায়কত্বে খেলা ৯টি ম্যাচের মধ্যে ৭ টিতেই জয়লাভের মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে মুম্বাই। পিঠের ব্যথার জন্য হার্দিক আগের দুটি ম্যাচ খেলতে পারেননি। শোনা যাচ্ছে চোটের কথা বলা হলেও, তাঁকে নাকি উপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। 

৩ ঘন্টা প্রশিক্ষণ, তবুও দলে নেই হার্দিক!

সম্প্রতি একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে হার্দিক পান্ডেয়া-কে ম্যাচের আগে নেটে ব্যাটিং আর বোলিং উভয় অনুশীলন করতে দেখা দিয়েছে। তিন ঘন্টা ধরে অনুশীলনের পরেও পরের ম্যাচে হার্দিকের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে তাঁর ফিটনেস যাচাই করছে টিম ম্যানেজমেন্ট।

হার্দিকের অধিনায়কত্ব নিয়ে উঠছে বিতর্ক!

২০২৪ আইপিএলে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডেয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ট্রেড করা হয়। অধিনায়ক রোহিত শর্মার জায়গায় আসেন হার্দিক। পরিসংখ্যান বলছে, হার্দিকের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের  পারফরম্যান্স খুব একটা আকর্ষণীয় ছিল না। ২০২৪ আইপিএলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে মরশুম শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৫ সালে প্লে-অফে উঠেও ফাইনালে যেতে পারেনি। ২০২৬ সালে ১১টি ম্যাচে আটটিতেই হেরে প্রতিযোগিতা থেকে বাদ মুম্বাই ইন্ডিয়ান্স। ছয় পয়েন্ট নিয়ে নবম স্থানে হার্দিকের দল।

আরো পড়ুন: এ কি, মরন-বাঁচন ম্যাচে বিরাট শাস্তির মুখে পড়লেন অধিনায়ক অক্ষর প্যাটেল!

হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্স:

আইপিএল ২০২৬-এ একেবারেই ভালো নয় হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সও। ৮ ম্যাচে তিনি ২০.৮৫ গড়ে এবং ১৩৬.৪৪ স্ট্রাইক রেটে মাত্র ১৪৬ রান করেছেন। ১১.৯০ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র ৪ উইকেট। ব্যাট বা বল কোনো দিক থেকেই তেমন পারফরমেন্স করতে পারেননি।

ড্রেসিং রুমে কোনো মতবিরোধ ঘটেছে নাকি:

কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট নাকি হার্দিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার চেয়ে, বাকি খেলোয়াড়দের থেকে ভালো পারফরম্যান্স চাইছে। যদিও সাম্প্রতিক প্রতিবেদন বলছে, মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিবেশ ভালো না। তার কারণ হতে পারে হার্দিকের অনুপস্থিতি। চলতি আইপিএল সিজন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হতাশাজনক। প্রশ্নের মুখে পান্ডেয়ার অধিনায়কত্ব ও ফিটনেস। এখন দলের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সকলে।

আরো পড়ুন: লাগাতার চার হারে মহা চাপে পাঞ্জাব, আদৌ কি মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে পাঞ্জাব?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে