CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

বয়স বাড়ছে কিন্তু রেকর্ড গড়া থামছে না, টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৪,০০০ রান করার নজির গড়লেন 'কিং' কোহলি!

ক্রিকেট বিশ্বে রেকর্ডের কথা উঠলেই সবসময় মাথায় আসে বিরাট কোহলির নাম। আইপিএল-২০২৬ মরশুমে আরও একবার কোহলি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন। কেকেআরের বিপক্ষে মরশুমের ৫৭তম ম্যাচে টি-২০ ক্রিকেটে কোহলি তাঁর ১৪,০০০ রান পূর্ণ করলেন। এই ম্যাজিকাল মাইলফলকে পৌঁছানো প্রথম ভারতীয় এবং পুরো বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হলেন কোহলি। তাঁর এমন কৃতিত্বের মূলে রয়েছে কোহলির দুরন্ত গতি। মাত্র ৪০৯ ইনিংসে কোহলি ১৪,০০০ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন। ইউনিভার্স বস' ক্রিস গেইলকে পিছনে ফেলেছেন কোহলি। এই কৃতিত্ব অর্জন করতে ক্রিস গেইল ৪২৩ ইনিংস নেন। কেমন ছিল কোহলির পারফরমেন্স?

Virat Kohli T20I runs record
Virat Kohli T20I runs record

ক্রিকেট বিশ্বে রেকর্ডের কথা উঠলেই সবসময় মাথায় আসে বিরাট কোহলি-র নাম। আইপিএল-২০২৬ মরশুমে আরও একবার কোহলি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন। কেকেআরের বিপক্ষে মরশুমের ৫৭তম ম্যাচে টি-২০ ক্রিকেটে কোহলি তাঁর ১৪,০০০ রান পূর্ণ করলেন। এই ম্যাজিকাল মাইলফলকে পৌঁছানো প্রথম ভারতীয় এবং পুরো বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হলেন কোহলি। তাঁর এমন কৃতিত্বের মূলে রয়েছে কোহলির দুরন্ত গতি। মাত্র ৪০৯ ইনিংসে কোহলি ১৪,০০০ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন। ইউনিভার্স বস' ক্রিস গেইলকে পিছনে ফেলেছেন কোহলি। এই কৃতিত্ব অর্জন করতে ক্রিস গেইল ৪২৩ ইনিংস নেন।

এই তালিকায় রয়েছেন নামজাদা কিংবদন্তিরা!

এই তালিকায় থাকা কিংবদন্তিদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার (৪৩১), জস বাটলার (৪৬৮) এবং অ্যালেক্স হেলস (৫০৫)। এদিকে এই মাইলফলক অর্জন করতে কাইরন পোলার্ড খেলেছেন ৬৩৩ ইনিংস। বিরাটের গতি দেখিয়ে দিচ্ছে, শুধু ধারাবাহিকভাবে রানই নয়, বরং বিশ্বের সবথেকে বিধ্বংসী ব্যাটসম্যানও তিনিই হয়ে উঠেছেন। তিনি খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটের সবথেকে ছোট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন।

বিরাটের ৭৮তম রানে কাঁপল স্টেডিয়াম!

রায়পুরে বিরাট কোহলি ব্যাট করতে নেমে সময় এই ম্যাজিকাল মাইলফলক মাত্র ৭৮ রান দূরে ছিলেন। কোহলির ব্যাটের দিকেই ফোকাস করে পুরো স্টেডিয়াম। প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে বিরাট মাঠের চারিদিকে দুর্দান্ত শট খেলতে শুরু করেন। যখনই তিনি ৭৮তম রান পূর্ণ করলেন, তখনই 'কোহলি, কোহলি!" ধ্বনিতে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। তাঁর ৪০৯তম ইনিংসে বিরাট এমন কৃতিত্ব অর্জন করেন। ধারাবাহিকতা এবং ফিটনেসের বড় প্রমাণ এটাই।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কি কেকেআর প্লেঅফের বাইরে, নাকি এখনও আশা রয়েছে? একবার হিসেব বুঝে নিন...

১৪,০০০ ক্লাবের কিংবদন্তিরা:

টি-২০ ক্রিকেটের ইতিহাসে ১৪,০০০ রানের মাইলফলক অর্জন করা  কিংবদন্তিদের দলে এখন বিরাট কোহলি। কোহলির আগে এই মাইল ফলক অর্জন করেছেন মাত্র পাঁচজন ব্যাটসম্যান। ১৪,৫৬২ রান নিয়ে তালিকার প্রথমেই অবস্থান করছেন টি-২০ ক্রিকেটের রাজা ক্রিস গেইল। শক্তিশালী ব্যাটিং দক্ষতার জন্য ১৪,৪৮২ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। বিভিন্ন টি-২০ লীগে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে ১৪,৪৪৯ রান সংগ্রহ করেছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

১৪,২৮৪ রান করে নিজের জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার দুদ্ধর্ষ ওপেনার ডেভিড ওয়ার্নার। সাম্প্রতিক বছরগুলিতে টি-২০ ক্রিকেটে অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে পরিচিত জস বাটলার ১৪,২০০ রানের মাইলফলক পেরিয়েছেন। ষষ্ঠ স্থানে এসেছেন বিরাট কোহলি।

দীর্ঘ দুই দশকের কঠোর পরিশ্রমের ফল পেলেন কোহলি:

দীর্ঘ দু-দশকের কঠোর পরিশ্রমের ফল অর্জন করেছেন কোহলি। ২০০৮ সালে আইপিএল সূচনায়, রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তরুণ কোহলি তাঁর যাত্রা শুরু করেছিলেন। ১৮ বছর কেটে গিয়েছে। এখনও সেই শক্তি ও আবেগে ভাটা পড়েনি। প্রতিটি ফরম্যাটেই কোহলি নিজেকে প্রমাণ করেছেন।

আরো পড়ুন: কিং কোহলির ঝোড়ো সেঞ্চুরিতেই কি অনিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের 'প্লেঅফ স্বপ্ন'?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে