CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

না বুমরাহ, না সিরাজ— দুজনেই অনিশ্চিত, আফগানদের বিরুদ্ধে টেস্ট দলে কি আদৌ ডাক পাবেন মহম্মদ শামি?

আইপিএল প্রায় শেষ পর্যায়ে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল এবার একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে। ইতিমধ্যেই সেই ম্যাচে দল নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু। প্রথমে মনে করা হয়, একটানা ব্যস্ত সূচির জন্য বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারদের। তবে বোর্ড জানিয়েছে, পূর্ণ শক্তির দল নামানো হবে ব্যাটিং বিভাগে। অন্তত টিম ম্যানেজমেন্ট তাই বলছে। তবে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে বোলিং আক্রমণ নিয়ে। কিভাবে সাজানো হবে বোলিং বিভাগ?

Mohammed Shami in Indian Test Team
Mohammed Shami in Indian Test Team

আইপিএল ২০২৬ প্রায় শেষ পর্যায়ে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল এবার একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে। ইতিমধ্যেই সেই ম্যাচে দল নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু। প্রথমে মনে করা হয়, একটানা ব্যস্ত সূচির জন্য বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারদের। তবে বোর্ড জানিয়েছে, পূর্ণ শক্তির দল নামানো হবে ব্যাটিং বিভাগে। অন্তত টিম ম্যানেজমেন্ট তাই বলছে।

বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে!

জাসপ্রীত বুমরাহকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে।দীর্ঘ সময় ধরে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ মিলে একটানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। প্লে-অফের দৌড় থেকে মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গিয়েছে ঠিকই, কিন্তু নির্বাচকরা সতর্ক করেছেন তাঁর কাজের চাপ নিয়ে। তাই, আফগানিস্তানের বিপক্ষে বুমরাহকে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

পেস আক্রমণ ভাগ নিয়ে চিন্তা!

পাশাপাশি, মহম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও প্লে-অফের লড়াইয়ে গুজরাত দল টিকে আছে। তাই তাঁদের ফিটনেস এর দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে চোটের জন্য আকাশ দীপ ও হর্ষিত রানাও এখন দলের বাইরে। তাই, পেস আক্রমণ ভাগ কিভাবে গঠন করা হবে, সেই নিয়ে চিন্তায় ভারতীয় শিবির।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য কোন ৩ ক্রিকেটারের নেতৃত্ব যেতে পারে জানেন? 

মহম্মদ শামি আলোচনায় রয়েছেন:

এরই মধ্যে আলোচনায় উঠে এলেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার এই অভিজ্ঞ পেসার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ধারাবাহিকভাবে। আইপিএলেও তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তবে ২০২৩ সালের পর ভারতের হয়ে শামি টেস্ট ম্যাচ খেলেননি। বর্তমানে তাঁর ফিরে আসা নিয়ে জল্পনা চলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নির্বাচকরা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না শামিকে। তাই ফলে আফগানিস্তানের বিপক্ষে তিনি সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নজরে তরুণ পেসাররা:

ভবিষ্যতের কথা চিন্তা-ভাবনা করে বিসিসিআই নজরে রেখেছে তরুণ পেসারদের। অংশুল কম্বোজ আর গুরনুর ব্রার ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন। ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবীর কথাও আলোচনায় আছে।

নির্বাচক কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের ছবি প্রকাশ পেতেই ভারতীয় দল নির্বাচিত করা হবে আফগানিস্তান সিরিজের জন্য। এবার দেখার বিষয়, টিম ইন্ডিয়া এবার অভিজ্ঞতায় ভরসা রাখবে নাকি, নতুনদের সুযোগ দেবে, সেটাই দেখার।

আরো পড়ুন: আর অপেক্ষা নয়, এবার টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে চলেছেন 'খতরনাক' ব্যাটার বৈভব সূর্যবংশী!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে