CSE
Toss Index1,399.9 +2.50%Match Index1,630.3 −3.75%Twenty20 International · CSXM10 ENG vs IND −3.75%M9 ENG vs IND −1.25%M8 ENG vs IND +5.00%M7 FIN vs POR +5.00%M6 FIN vs POR +0.00%M5 FIN vs POR +5.00%M4 SWE vs POR +5.00%M3 ENG vs IND +0.00%M2 SWE vs POR −3.00%M1 SWE vs POR +2.50%Toss Index1,399.9 +2.50%Match Index1,630.3 −3.75%Twenty20 International · CSXM10 ENG vs IND −3.75%M9 ENG vs IND −1.25%M8 ENG vs IND +5.00%M7 FIN vs POR +5.00%M6 FIN vs POR +0.00%M5 FIN vs POR +5.00%M4 SWE vs POR +5.00%M3 ENG vs IND +0.00%M2 SWE vs POR −3.00%M1 SWE vs POR +2.50%
নিউজ

যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে থানায় দায়ের হয়ে গেল FIR, এবার কী হবে যোগরাজ সিংয়ের?

এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এক নতুন ওয়েব সিরিজ, লুকখে-এর একটি সংলাপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে মহা বিতর্ক তৈরি হয়েছে। মহিলাদের উদ্দেশ্য করে তাঁর একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ইতিমধ্যেই যোগরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে চণ্ডীগড়ের সেক্টর ৩৬ থানায়। মহিলাদের নিয়ে কী এমন বলেছেন যোগরাজ সিং?

Case filed against Yograj SIngh
Case filed against Yograj SIngh

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোগরাজ সিং-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা সহ তথ্যপ্রযুক্তি আইনের ৬২এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে  মহিলাদের সম্মানহানি এবং হেনস্থার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ভালো করে খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিতর্কিত মন্তব্য করে ফের আইনি জটে যোগরাজ সিং!

আইনজীবী উজ্জ্বল ভাসিন এই মামলা রুজু করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান সমাজে ঘরের দায়িত্ব পালন করার পাশাপাশি মহিলারা ঘরের বাইরে কর্মক্ষেত্রেও এখন সমান অবদান রাখেন। মা, বোন, স্ত্রী হোক কিংবা কন্যা— সমাজ ও পরিবারের  প্রত্যেকটি জায়গাতেই মহিলাদের গুরুত্ব অপরিসীম। সেদিক থেকে দেখতে গেলে স্বনির্ভর মহিলাদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য অসম্মানজনক বলে দাবি করেছেন আইনজীবী উজ্জ্বল ভাসিন।

মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি মামলাকারীর!

যোগরাজ সিংয়ের মন্তব্যের পাশাপাশি, ওই সিরিজে পুলিশের ভূমিকায় অভিনয় করা বেশ কিছু চরিত্রের আচরণ নিয়ে বিতর্ক চলছে। এছাড়াও, অভিনেত্রী রাশি খান্নার চরিত্রের নাম নিয়েও আপত্তি জানিয়েছেন অভিযোগকারী। পুরো বিষয়টি খতিয়ে দেখে মহিলা কমিশনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। অভিযোগকারীর আশা, চণ্ডীগড় পুলিশের শীর্ষপদে একজন মহিলা আধিকারিক থাকায় দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন: আইপিএলের ইতিহাসে প্রথমবার অধিনায়ক হলেন জাসপ্রিত বুমরাহ, বাদ হার্দিক!

সিরিজের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা:

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে রাশি খান্নার পাশাপাশি অভিনয় করেছেন পালক তিওয়ারি, শিবাঙ্কিত সিং পরিহার এবং কিং। সিরিজে রাশি খান্নাকে দেখা যাচ্ছে পুলিশ অফিসার গুরবানির চরিত্রে, আর যোগরাজ সিং অভিনয় করেছেন ওয়ালিয়া সাহেবের ভূমিকায়।

মুখ খোলেননি যোগরাজ, চুপ নির্মাতারাও:

একটি দৃশ্যে এক পুরুষ পুলিশ কর্মীর সঙ্গে কথোপকথনের সময় নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় যোগরাজকে। সেই দৃশ্যই বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ তাঁর কড়া সমালোচনা করেছেন। যদিও এই বিতর্ক, আইনি নোটিস বা সমাজমাধ্যমের ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি যোগরাজ সিং। সিরিজের নির্মাতারাও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। শেষ পর্যন্ত কী পদক্ষেপ গ্রহণ করা হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আরো পড়ুন: বড়সড় 'ক্ষতি' হয়ে গেল চেন্নাইয়ের, আইপিএল থেকে ছিটকে গেলেন এই 'তাবড়' ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে