আইপিএলের ইতিহাসে প্রথমবার অধিনায়ক হলেন জাসপ্রিত বুমরাহ, বাদ হার্দিক!
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ৩২ বছর বয়সী জাসপ্রিত বুমরাহ। এদিন সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ২০২৬-এ পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডেয়া আর সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রিত বুমরাহকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতো আইপিএলে বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাহ অধিনায়কত্ব করবেন। অবশ্য টেস্ট ফরম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ৩২ বছর বয়সী জাসপ্রিত বুমরাহ। এদিন সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ২০২৬-এ পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জসপ্রিত বুমরাহকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতো আইপিএলে বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাহ অধিনায়কত্ব করবেন। অবশ্য টেস্ট ফরম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করবেন জাসপ্রিত বুমরাহ!
মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘ ১৩ বছর খেলছেন তিনি। এই প্রথমবার জসপ্রিত বুমরাহর ওপর এতটা আস্থা রাখল দল। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ ক্যারিয়ার শুরু করেন। কখনো অন্য কোন দলের হয়ে তিনি খেলেননি। এই ফ্রাঞ্চাইজের হয়ে তিনি ১৫৬ টি ম্যাচ খেলে ফেলেছেন। এবারের মরশুমে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের পর বুমরাহ দলের তৃতীয় অধিনায়ক।
মুম্বাই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্ৰাম পোস্ট!
মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি নিজদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেছে, "অনন্য বোলিং ভঙ্গিমার এক শিশু অনায়াসে ইয়র্কার বল করত। সেই শিশুটিই, এখন খেলার এক কিংবদন্তি, ধর্মশালায় নীল-সোনালি দলের অধিনায়কত্ব করবে। ক্যাপ্টেন জসপ্রিত, এযেন এক গৌরবময় যাত্রা!"
আরও পড়ুন- না বুমরাহ, না সিরাজ— দুজনেই অনিশ্চিত, আফগানদের বিরুদ্ধে টেস্ট দলে কি আদৌ ডাক পাবেন মহম্মদ শামি?
টসে জিতে বুমরাহ পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডেয়ার অনুপস্থিত। এই ম্যাচে মুম্বাইয়ের একাদশে নেই দলের নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব আর স্পিনার আল্লাহ গাজানফার। নিজেদের একাদশে পাঞ্জাবও দুটি পরিবর্তন করেছে। জেভিয়ার বার্টলেট এবং আজমতুল্লাহ উমরজাইকে এনেছেন দলে।
রোহিত শর্মার পরিবর্তে বুমরাহ কেন:
ধর্মশালায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও স্ট্যান্ড-ইন অধিনায়ক সূর্যকুমার যাদবের অনুপস্থিতির জন্য জাসপ্রিত বুমরাহর হাতে অধিনায়কত্ব তুলে দেয় মুম্বাই। মুম্বাইয়ের জন্য পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাও বিকল্প ছিলেন। কিন্তু তিনি বেশিরভাগ সময়ই একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন সাম্প্রতিক ম্যাচগুলিতে।
ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ:
ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ২০২৪-২৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের দুটি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন তিনি। ইতিপূর্বে ২০২২ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে পূর্ণকালীন অধিনায়ক করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু কাজের চাপের জন্য এই দায়িত্ব প্রত্যাখ্যান করেন বুমরাহ।
আরও পড়ুন- বড়সড় 'ক্ষতি' হয়ে গেল চেন্নাইয়ের, আইপিএল থেকে ছিটকে গেলেন এই 'তাবড়' ক্রিকেটার!
চলতি আইপিএল সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা আশাব্যঞ্জক নয়। আইপিএলের ২০২৬-এর প্লে-অফের দৌড় থেকে মুম্বাই ইন্ডিয়ান্স আউট। ১১টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে মুম্বাই। হেরে যায় আটটিতে। মুম্বাইয়ের নিচে রয়েছে লখনউ সুপারজায়ান্টস। তাদের প্লে-অফের স্বপ্নও শেষ।
ট্যাগ:


