CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

'অহংকার' হার্দিকের পতনের মূল কারণ— হার্দিককে নিয়ে বড় কথা বলে ফেললেন এই ক্রিকেটার!

২০২৬ আইপিএলে খুবই খারাপ পারফরমেন্স করেছে হার্দিক পান্ডেয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। এই সিজনে ৯টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে মাত্র দুটো ম্যাচে জয়লাভ করতে পেরেছে দলটি। মুম্বাই ইন্ডিয়ান্সের এহেন পারফরম্যান্স নিয়ে এবার বড় মন্তব্য করে বসলেন, ওই দলেরই প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। কি এমন বললেন তিনি?

Hardik Pandya ego
Hardik Pandya ego

২০২৬ আইপিএলে খুবই খারাপ পারফরমেন্স করেছে হার্দিক পান্ডেয়া-র নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। এই সিজনে ৯টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে মাত্র দুটো ম্যাচে জয়লাভ করতে পেরেছে দলটি। মুম্বাই ইন্ডিয়ান্সের এহেন পারফরম্যান্স নিয়ে এবার বড় মন্তব্য করে বসলেন, ওই দলেরই প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু।

অম্বাতি রায়ডু হার্দিক পান্ডেয়াকে নিয়ে কী বললেন?

এদিন রায়ডু হার্দিককে পরামর্শ দিয়ে বলেন, অহংকার হল পতনের কারণ। তাই অহংকার করো না। তিনি আরো বলেন, এমন একটা সময় আসে প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারে। সেই পরিস্থিতিতে আরো স্মার্টভাবে ক্রিকেট খেলা প্রয়োজন। 

অম্বাতি রায়ডুর মন্তব্য:

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, "সমস্ত ক্রিকেটারদের ক্যারিয়ারে এমন এক দুঃসময়ে আসেই. সেই সময় নিজের ভুল নত মস্তকে স্বীকার করে নেওয়া উচিত। নিজেকে বোঝানো প্রয়োজন, বর্তমানে আমার ফর্ম খারাপ যাচ্ছে। এই পরিস্থিতিকে মোকাবিলা করার এটাই হল সবচেয়ে ভালো উপায়"
 
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে সব সময় নিজের স্ট্রাইক রেট রোটেট করতে হয়। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে নিজেকে সরিয়ে আনতে হয় স্ট্রাইক থেকে। অহংকার ত্যাগ করতে হয়। সবার আগে সঠিক মুহূর্ত আর বোলার বেছে নাও। স্মার্টভাবে ব্যাটিং করো।"

আরো পড়ুন: পাকিস্তানের সঙ্গে কি আদৌ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত? কী বলছে ভারত সরকার?

আইপিএল ২০২৬ এর হার্দিকের ব্যর্থতা!

চলতি আইপিএল সিজনে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডেয়া। ৮ টি ম্যাচ খেলে তিনি ৮ ইনিংসে ২০.৮৫ গড়ে রান করেছেন মাত্র ১৪৬। এখনো পর্যন্ত একটাও হাফ সেঞ্চুরি করে উঠতে পারেননি তিনি। করেছেন সবচেয়ে বেশি ৪০ রান। এমনকি বল হাতে আট ইনিংসে মোটে চারটি উইকেট শিকার করেছেন। 

হার্দিকের আইপিএল কেরিয়ার:

এখনো পর্যন্ত হার্দিক পান্ডেয়া সব মিলিয়ে ১৬০টি আইপিএল ম্যাচ খেলেছেন। এই ম্যাচেগুলির মধ্যে ১৪৮ ইনিংসে ২৭.৮৩ গড়ে আর ১৪৬.৩৫ স্ট্রাইক রেটে মোট ২,৮৯৫ রান তুলেছেন হার্দিক। ওদিকে  ১১৫ ইনিংসে মোট ৮২ টি উইকেট তুলেছেন হার্দিক পাণ্ডেয়া।

আরো পড়ুন:আইপিএল ২০২৬-এ কি 'চ্যাম্পিয়ন' হবে সানরাইজার্স হায়দরাবাদ? পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ! 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে