CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

পাকিস্তানের সঙ্গে কি আদৌ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত? কী বলছে ভারত সরকার?

রাজনৈতিক উত্তেজনা আর সীমান্ত পরিস্থিতি নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট সহ কোন খেলাতে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করা হলো বুধবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না। যদিও আন্তর্জাতিক আর বহুপাক্ষিক প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতে এসে খেলার ক্ষেত্রে কোন বাধা দেওয়া হবে না পাকিস্তানের ক্রীড়াবিদদের। কিন্তু কেন এত টানাপোড়েন?

Ind vs pak
Ind vs pak

রাজনৈতিক উত্তেজনা আর সীমান্ত পরিস্থিতি নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট সহ কোন খেলাতে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করা হলো বুধবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না। যদিও আন্তর্জাতিক আর বহু পক্ষে প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতে এসে খেলার ক্ষেত্রে কোন বাধা দেওয়া হবে না পাকিস্তানের ক্রীড়াবিদদের।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিবৃতিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ম্যাচ নিয়ে কী বলা হল?

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বিদেশি ক্রীড়াবিদ, টেকনিক্যাল স্টাফ, আধিকারিক সহ বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জন্য পূর্বের তুলনায় সহজ করা হবে ভিসা প্রক্রিয়া। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার জন্য পছন্দের ক্রীড়া ক্ষেত্রে হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

আরও পড়ুন- ভাঁড়ার খালি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, পাক ক্রিকেটে দেখা দিয়েছে অর্থ সঙ্কট!

পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত!

 সমস্ত রাজ্য ক্রীড়া সংস্থা থেকে শুরু করে ভারতীয় অলিম্পিক্স সংস্থা এমনকি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতেও এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানে গিয়ে ভারতীয় দল কোনও প্রতিযোগিতায় খেলবে না। ভারতে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি নেই পাকিস্তানের জন্য।

বহুপাক্ষিক প্রতিযোগিতায় মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান:

যদিও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা আর ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থ বজায় রাখতে বহুপাক্ষিক প্রতিযোগিতার ক্ষেত্রে আলাদা নীতি গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের দল ভারতে অথবা বিদেশে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিলে, সেই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় দলও। ভারতে আয়োজিত বহুপাক্ষিক প্রতিযোগিতায় পাকিস্তানি ক্রীড়াবিদদের প্রবেশে কোনো বাধা থাকবে না। 

আরও পড়ুন- আইপিএল ২০২৬-এ কি 'চ্যাম্পিয়ন' হবে সানরাইজার্স হায়দরাবাদ? পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ!

ভারতের এই সিদ্ধান্তে তাদের অবস্থান বজায় রাখার পাশাপাশি, আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দায়বদ্ধতা বজায় রাখল ভারত। এশিয়ান গেমস, অলিম্পিক্স, বিশ্বকাপ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে মেনে চলতেই হবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নীতি।

ভারত-পাক টালমাটাল সম্পর্কে নেপথ্যে পহেলগাঁও হত্যাকাণ্ড:

প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের কারণে আরোও খারাপ হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। তারপরেই ভারত সরকারের পক্ষ থেকে দুই দেশের ক্রীড়া সম্পর্ক নিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়। আগের বছর ভারত ও পাকিস্তানের মুখোমুখি হয় এশিয়া কাপে। এই নীতির খসড়া তৈরি হয় আগষ্ট মাসে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল তখনই যে, বহুপাক্ষিক প্রতিযোগিতায় বাধা না থাকলেও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে না ভারত-পাকিস্তান। যদিও আন্তর্জাতিক মঞ্চে ভবিষ্যতেও বজায় থাকবে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা।

ট্যাগ:PakistanIndia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে