নাতাশাকে ভুলে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হার্দিক পান্ডেয়া, কবে করবেন বিয়ে? জানা গেল দিনক্ষণ...
আবারও সংবাদ শিরোনামে উঠে এলো ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডেয়ার ব্যক্তিগত জীবন। স্ত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে প্রথমবার বিয়ের পর বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই ২০২৪ সালে। বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে অনেক গুঞ্জন চলেছে। এমনকি হার্দিকের সম্পর্ক নিয়েও ধারাবাহিকভাবে গুঞ্জন চলছে। এবার জানা যাচ্ছে, হার্দিক পান্ডেয়া নাকি মডেল অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাহলে কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দুজনে?

আবারও সংবাদ শিরোনামে উঠে এলো ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডেয়া-র ব্যক্তিগত জীবন। স্ত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে প্রথমবার বিয়ের পর বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই ২০২৪ সালে। বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে অনেক গুঞ্জন চলেছে। এমনকি হার্দিকের সম্পর্ক নিয়েও ধারাবাহিকভাবে গুঞ্জন চলছে। এবার জানা যাচ্ছে, হার্দিক পান্ডেয়া নাকি মডেল অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
জানা গেল হার্দিক আর মাহিকার বিয়ের দিনক্ষণ!
জানা গিয়েছে যে, এই বছরেরই ২২শে মে পরিবার পরিজনসহ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন হার্দিক এবং মাহিকা। আর বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই বিয়ে নিয়ে হার্দিক কিংবা মাহিকা কেউই কোন মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের একের পর এক ঘনিষ্ঠ ছবি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে একত্র উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
আরো পড়ুন: বিরাট কোহলির বার্তায় চরম বিপাকে বোর্ড, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে উলটপুরান কান্ড!
দ্বিতীয়বার বিয়ের অনুষ্ঠানের পরেই বিচ্ছেদ!
প্রসঙ্গত, ২০২০ সালে নাতাশা স্ত্যানকোভিচ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন হার্দিক। বিয়ের পরে তাঁদের সন্তান অগস্ত্য আসে তাঁদের সংসারে। আবারো উদয়পুরে ২০২৩ সালে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন দুজনে। যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হলো না। ২০২৪ সালেই বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
হার্দিকের ছেলে অগস্ত্যের সঙ্গে মাহিকার সম্পর্ক:
ঠিক তারপর থেকেই হার্দিক এবং মাহিকার সম্পর্ক নিয়ে নানান আলোচনা শুরু হয়। সারা দেশ জুড়ে ক্রিকেট প্রতিযোগিতা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সব জায়গায় এখন দেখা যাচ্ছে মাহিকাকে। শুধু তাই নয়, হার্দিকের ছেলে অগস্ত্যের সঙ্গে মাহিকার সম্পর্ক খুবই ভালো। তা দেখে সোশ্যাল মিডিয়ার সকলেই প্রশংসা করেছেন।
সম্প্রতি হার্দিক গুজরাটে নিজের নতুন বাড়ি কিনেছেন। সেই থেকেই আরো শুরু হয়েছে জল্পনা। তাই আপাতত এটাই দেখার অপেক্ষা যে, সত্যিই কি হার্দিক আর মাহিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার পাততে চলেছেন? নাকি পুরোটাই শুধু গুঞ্জন।
আরো পড়ুন: প্রথমে ভালো খেলে শেষদিকে হারের হ্যাটট্রিক, শ্রেয়স আইয়ারদের একহাত নিলেন সুনীল গাভাস্কার!
ট্যাগ:


