প্রথমে ভালো খেলে শেষদিকে হারের হ্যাটট্রিক, শ্রেয়স আইয়ারদের একহাত নিলেন সুনীল গাভাস্কার!

এবারের আইপিএল মরশুমে টানা পরপর ৫টি ম্যাচ হেরে গিয়ে ভীষণ চাপের মুখে পড়ে গেল পাঞ্জাব কিংস। একসময় তারা শেষ চারে ওঠার দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছে। তালিকায় এখনও পাঞ্জাব চার নম্বরে রয়েছে ঠিকই, কিন্তু পরের দুই ম্যাচ তাদের করে মরণ বাঁচন লড়াই। এই দুই ম্যাচে কি তাহলে জিততেই হবে তাদের?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Sunil Gavaskar on Shreyas Iyer's captaincy
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবারের আইপিএল মরশুমে টানা পরপর ৫টি ম্যাচ হেরে গিয়ে ভীষণ চাপের মুখে পড়ে গেল পাঞ্জাব কিংস। একসময় তারা শেষ চারে ওঠার দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছে। তালিকায় এখনও পাঞ্জাব চার নম্বরে রয়েছে ঠিকই, কিন্তু পরের দুই ম্যাচ তাদের করে মরণ বাঁচন লড়াই। 

বিস্ময় প্রকাশ প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের!

পাঞ্জাব মুম্বইয়ের বিরুদ্ধে ২০১ রানের বড় লক্ষ্য রাখে। কিন্তু তবুও সেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় তাঁদের। সেই দেখে বিস্মিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। শেষ তিন ওভারে ৫৩ রান তুলে মুম্বই জয়লাভ করে।

অধিনায়ক সুনীল গাভাস্কারের মন্তব্য!

এক ক্রীড়া আলোচনায় সুনীল গাভাস্কার জানান,“শেষ তিন ওভারে ৫৩ রান করে, ২০০ পার করার পর এই ম্যাচে পাঞ্জাবের জয়লাভ করে উচিত ছিল। তখন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাঁদের হয়েই। তবে, আবারও সব সমস্যার কারণ হয়ে উঠল বোলিং।"

শ্রেয়স আইয়ারের ব্যাটিং নিয়ে সমালোচনা:

এদিন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটিং ব্যর্থতা নিয়েও সমালোচনাও করেন গাভাস্কার। গাভাস্কারের মতে, শ্রেয়স আইয়ার বড় রান করলে, পাঞ্জাব আরও ২০ থেকে ৩০ রান বেশি করতে পারত। আর এতেই বদলে যেত ম্যাচের ফলাফল।

তিনি আরও বলেন, “শ্রেয়স আইয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার কারনে দল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায়ক পিচ ছিল, তবুও বার্টলেটকে নতুন বলে আক্রমণে না আনা নিয়ে প্রশ্ন রয়েছে"। 

প্রশংসিত আজমতুল্লাহ ওমরজাই:

অন্যদিকে গাভাস্কার প্রশংসা করেছেন আজমতুল্লাহ ওমরজাইয়ের। ব্যাট আর বল, দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। শুধু তাই নয়, মার্কাস স্টয়নিসকে যাতে আরও বেশি করে ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের দর্শন উড়িয়ে 'বোমা' ফাটালেন রাহুল দ্রাবিড়! দল নিয়ে বললেন বহু কথা!

ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গারের মন্তব্য:

গাভাস্কারের বক্তব্যের সাথে একমত প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, মাত্র পাঁচজন বোলারকে ব্যবহার করাই পাঞ্জাবের সবচেয়ে বড় ভুল ছিল। তিনি বলেন," মাত্র পাঁচজন বোলার ব্যবহার করেছেন শ্রেয়স আইয়ার। এক সময় ব্যাটাররা বার্টলেটকে লক্ষ্য করবেই, সেটা ছিল স্পষ্ট। খুব ভালো বল করছিল চাহাল এবং অর্শদীপ। কিন্তু নিজেরাই নিজেদের সুবিধা নষ্ট করেছে পাঞ্জাব"। 

তিনি বলেন,  একত্রে রোহিত শর্মা আর রাদারফোর্ড ৪৭ বলে মাত্র ৪৫ রান করেন। তাই, শেষ ১২ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিল প্রায় ১৫০ রান। ওই পরিস্থিতিতে দুর্দান্ত ইনিংস খেলেন তিলক বর্মা।

বাঙ্গারের বলেন, "দারুণ দায়িত্ব নিয়ে খেলেছে তিলক বর্মা। অন্য ব্যাটারদের ধীরগতির ইনিংসের মধ্যেও মুম্বইকে ম্যাচে টিকিয়ে রাখতে তৎপর তিলক। শেষ পর্যন্ত এটাই ছিল দারুন রান তাড়া।” এখন শেষ চারে উঠতে বাকি দুটি ম্যাচে জয়লাভ করতেই হবে পাঞ্জাবকে।

আরো পড়ুন: আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক কারা? তালিকার প্রথমদিকে কি ভারতীয় ক্রিকেটারদের জায়গা হয়েছে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে