আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক কারা? তালিকার প্রথমদিকে কি ভারতীয় ক্রিকেটারদের জায়গা হয়েছে?

আইপিএল মানেই হলো চার-ছক্কার ঝড়, তাবড় তাবড় ব্যাটারদের ব্যাটিং দাপট সঙ্গে রয়েছে রানের বন্যা। এবার উনিশ বছরে পদার্পণ করতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ প্রতিযোগিতা আইপিএল। আইপিএলের দীর্ঘ যাত্রায় নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন বহু কিংবদন্তি ক্রিকেটার। যদিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান কে করেছেন, সেটা জানেন কি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Collected Picture: roko
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল মানেই হলো চার-ছক্কার ঝড়, তাবড় তাবড় ব্যাটারদের ব্যাটিং দাপট সঙ্গে রয়েছে রানের বন্যা। এবার উনিশ বছরে পদার্পণ করতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ প্রতিযোগিতা আইপিএল। আইপিএলের দীর্ঘ যাত্রায় নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন বহু কিংবদন্তি ক্রিকেটার। যদিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান কে করেছেন, এই প্রশ্ন বহুবার ওঠে ক্রিকেট আড্ডায়।

সর্বকালের সর্বোচ্চ রানের নজির বিরাটের!

রানের তালিকার শীর্ষে অবস্থান করছেন বিরাট কোহলি। প্রথম আইপিএল থেকেই বিরাট কোহলি খেলে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বিরাট। ২৭৯টি ম্যাচে ৯১৪৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৯টি শতরান সহ ৬৬টি অর্ধশতরানও রয়েছে। ৪০-র বেশি ব্যাটিং গড় আর ১৩৪.২৬ স্ট্রাইক রেট প্রমাণ করে দিয়েছে, কেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট।

দ্বিতীয় স্থানে হিটম্যান!

সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন রোহিত শর্মা। তিনি হলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার। ২৭৯টি ম্যাচ খেলেছেন তিনি। ৭৩১৪ রান সংগ্রহ করেছেন। ২টি শতরান সহ ৪৯টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর স্ট্রাইক রেট ১৩৩.০৫। রোহিত তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেন ডেকান চার্জার্স দিয়ে। এরপর মুম্বই ইন্ডিয়ান্সকে অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত।

আরও পড়ুন- আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? ফাইনাল ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গে!

তৃতীয় স্থানে শিখর ধবন!

তৃতীয় স্থানে অবস্থান করছেন বাঁহাতি ওপেনার শিখর ধবন। শিখর ২২২টি ম্যাচে ৬৭৬৯ রান তুলেছেন তান ঝুলিতে। সঙ্গে ২টি শতরান আর ৫১টি অর্ধশতরানও রয়েছে। দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি ধারাবাহিক পারফরমার হিসেবে পরিচিত।

চতুর্থ স্থানে ডেভিড ওয়ার্নার:

চার নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রথম পাঁচে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি রয়েছেন। ১৮৪টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৬৫৬৫ রান। তাঁর ঝুলিতে রয়েছে ৪টি সেঞ্চুরি আর ৬২টি হাফ সেঞ্চুরি।

পঞ্চম স্থানে লোকেশ রাহুল:

পঞ্চম স্থানে অবস্থান করছেন লোকেশ রাহুল। ১৫৭টি ম্যাচ খেলে ৫৬৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান সহ ৪৩টি অর্ধশতরান।

আরও পড়ুন- বুমরাহকে এই নামে ডাকতেই মহা বিপাকে বীরেন্দ্র শেহবাগ, পরিস্থিতি ভীষণ খারাপ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে প্রথম দশে রয়েছেন সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানে, এবি ডিভিলিয়ার্স এবং সঞ্জু স্যামসন।

সুরেশ রায়না — ৫৫২৮ রান

মহেন্দ্র সিংহ ধোনি — ৫৪৩৯ রান

অজিঙ্ক রাহানে — ৫২৬৯ রান

এবি ডিভিলিয়ার্স — ৫১৬২ রান

সঞ্জু স্যামসন — ৫১৩৪ রান

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে