বুমরাহকে এই নামে ডাকতেই মহা বিপাকে বীরেন্দ্র শেহবাগ, পরিস্থিতি ভীষণ খারাপ!
আইপিএলের মাঝেই এবার বিতর্কের মুখে পড়লেনভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোলের শিকার হতে হল। একটি আলোচনায় শেহবাগ ভুলবশত ‘চুমরা’ বলে সম্বোধন করেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাকে। যদিও তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে নেন তিনি। কিন্তু ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। কেন এহেন মন্তব্য করেছেন শেহবাগ?

আইপিএলের মাঝেই এবার বিতর্কের মুখে পড়লেনভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোলের শিকার হতে হল। একটি আলোচনায় শেহবাগ ভুলবশত ‘চুমরা’ বলে সম্বোধন করেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ-কে। যদিও তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে নেন তিনি। কিন্তু ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।
বুমরাহর নাম উচ্চারণ করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন শেহবাগ!
মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ম্যাচের আগে একটি ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠানে মুম্বাইয়ের বোলিং আক্রমণ নিয়ে কথা বলছিলেন আইপিএলের মাঝেই এবার বিতর্কের মুখে পড়লেনভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোলের শিকার হতে হল। একটি আলোচনায় শেহবাগ ভুলবশত ‘চুমরা’ বলে সম্বোধন করেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহকে। যদিও তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে নেন তিনি। কিন্তু ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।। সেই সময়ই বুমরাহর নাম উচ্চারণে ভুল করেন তিনি। এরপর থেকেই সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেক ক্রিকেটপ্রেমী ক্ষোভ উগরে দেন। এক নেটাগরিক লেখেন, “শেহবাগ কেন বুমরাহকে এত ঘৃণা করেন?” প্রিয় ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য মেনে নিতে পারেননি ভক্তরা।
আরো পড়ুন: তিলক ভার্মার উদযাপনে হিটম্যানের জন্য একটি 'গোপন' বার্তা ছিল, যা দেখে ভক্তরা আবেগাপ্লুত!
নিজের পারফরমেন্স নিয়ে আশাবাদী বুমরাহ!
যদিও বিতর্কের মধ্যেও নিজের পারফরম্যান্সে অটল রয়েছেন বুমরাহ। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৮৭৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতীয় এই তারকা পেসার। প্রথম দশে আর কোনও ভারতীয় বোলার নেই। ১২ নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ। এছাড়া ১৪ ও ১৫ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স যথাক্রমে দুই ও চার নম্বরে উঠে এসেছেন। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
অন্যদিকে ব্যাটারদের তালিকায় ভারতের যশস্বী জয়সওয়াল রয়েছেন অষ্টম স্থানে। তাঁর পয়েন্ট ৭৫০। ৯ নম্বরে রয়েছেন শুভমান গিল, তাঁর সংগ্রহ ৭৩০ পয়েন্ট। ৮৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে আছেন হ্যারি ব্রুক। তিন ও চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ।
চলতি বছরে এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ খেলেনি ভারত। শেষবার নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য ধরে রেখেছেন জাসপ্রীত বুমরা।
ট্যাগ:


