তিলক ভার্মার উদযাপনে হিটম্যানের জন্য একটি 'গোপন' বার্তা ছিল, যা দেখে ভক্তরা আবেগাপ্লুত!
আইপিএলের এবারের মরশুমে ৫৮তম ম্যাচে দুরন্ত ব্যাটি হাঁকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিলেন তিলক ভার্মা। ধর্মশালায় আয়োজিত হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। যদিও মুম্বাইয়ের প্লে-অফ সমীকরণে এই জয় খুব একটা প্রভাব ফেলেনি। এই পরাজয়ের কারণে পাঞ্জাব কিংসের জয়লাভের আশা একেবারেই শেষ হয়ে যায়। কেমন ছিল এদিনের হাড্ডাহাড্ডি লড়াই?

আইপিএলের এবারের মরশুমে ৫৮তম ম্যাচে দুরন্ত ব্যাটি হাঁকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিলেন তিলক ভার্মা। ধর্মশালায় আয়োজিত হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। যদিও মুম্বাইয়ের প্লে-অফ সমীকরণে এই জয় খুব একটা প্রভাব ফেলেনি। এই পরাজয়ের কারণে পাঞ্জাব কিংসের জয়লাভের আশা একেবারেই শেষ হয়ে যায়।
রায়ান রিকেলটন ও রোহিত শর্মা জুটির আগ্রাসী পারফরমেন্স!
এদিন পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২০০ রান করে। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন মুম্বাই শিবিরের ওপেনার জুটি রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। যদিও মাঝের ওভারগুলিতে কয়েকটা উইকেট তাড়াতাড়ি হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বাই।
বিধ্বংসী ইনিংস খেলেন তিলক ভার্মা!
এই কঠিন পরিস্থিতিতে দলের ভাগ্য ফেরাতে হাল ধরেন তিলক ভার্মা। তিনি এদিন মাত্র ৩৩ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ছয়টি চার ও ছয়টি বিশাল ছক্কা ছিল তাঁর এই ইনিংসে। তবে, শুধু ধৈর্যের সঙ্গে ইনিংস গড়া নয়, শেষ দিকে তাড়াতাড়ি রান তুলে ম্যাচ একেবারে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দিলেন তিলক ভার্মা। যদিও মার্কো জ্যানসেনের হাত থেকে লাইফলাইন পান তিনি। সেই সুযোগ কাজে লাগান এই তরুণ ব্যাটার।
তিলকের উদযাপন:
ম্যাচের পর তিলকের বিশেষ উদযাপন সকলের নজরে। মুম্বাইয়ের জয় নিশ্চিত হওয়ার পর, ডাগআউটে বসে থাকা রোহিত শর্মার দিকে তাকিয়ে তিলক এক হাতে চার আর অন্য হাতে পাঁচ আঙুল দেখান তিনি। অর্থাৎ ‘৪৫’, এটি হল রোহিতের জার্সি নম্বর। এভাবেই তিনি ম্যাচজেতা ইনিংস আর দলের জয় উৎসর্গ করেন রোহিতকেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ভিডিও দেখে আবেগে ভাসছেন মুম্বাই সমর্থকেরা।
তিলক ভার্মার উত্থান:
প্রসঙ্গত, আইপিএলে যখন অভিষেক হয় তিলক ভার্মার, তখন রোহিত শর্মা ছিলেন অধিনায়ক। সেই সময় থেকেই তাঁদের দু’জনের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জয়ী হয়েছে। তবে গত আইপিএল মরশুমে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডেয়াকে অধিনায়কত্ব দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার নেতৃত্ব পেলেও মুম্বাইয়ের পারফরম্যান্স সেই হতাশাজনক হতাশাজনক।
আরো পড়ুন: যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে থানায় দায়ের হয়ে গেল FIR, এবার কী হবে যোগরাজ সিংয়ের?
ট্যাগ:


