CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বড় ধাক্কা পাঞ্জাব শিবিরে, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর প্রীতি জিন্টা কি রিকি পন্টিংয়ের সাথে তর্কে জড়িয়েছিলেন?

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংসের আইপিএল ২০২৬ প্লে-অফে পৌঁছানোর পথটা এখন খুবই জটিল। টানা ছয়টি ম্যাচ পাঞ্জাব জয়লাভ করে দারুণভাবে মরশুম শুরু করলেও, তারপর থেকেই পরপর পাঁচটি ম্যাচে হেরে গিয়েছে দল। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে পরাজিত হয় পাঞ্জাব। এই পরাজয়ের পর উত্তেজনার পরিবেশ পাঞ্জাব শিবিরে। তারই প্রমাণ মিলল, ম্যাচের পর দলের সহ-মালিক প্রীতি জিনটা আর কোচ রিকি পন্টিংয়ের মধ্যে গুরুতর আলোচনা থেকে। কী এমন আলোচনা করছিলেন তাঁরা?

Preity ZInta and Ricky Ponting argument
Preity ZInta and Ricky Ponting argument

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস-এর আইপিএল ২০২৬ প্লে-অফে পৌঁছানোর পথটা এখন খুবই জটিল। টানা ছয়টি ম্যাচ পাঞ্জাব জয়লাভ করে দারুণভাবে মরশুম শুরু করলেও, তারপর থেকেই পরপর পাঁচটি ম্যাচে হেরে গিয়েছে দল। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে পরাজিত হয় পাঞ্জাব। এই পরাজয়ের পর উত্তেজনার পরিবেশ পাঞ্জাব শিবিরে। তারই প্রমাণ মিলল, ম্যাচের পর দলের সহ-মালিক প্রীতি জিন্টা আর কোচ রিকি পন্টিংয়ের মধ্যে গুরুতর আলোচনা থেকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রীতি জিন্টা এবং পন্টিংয়ের তর্ক!

রিপোর্ট বলছে, প্রীতি জিন্টা ও রিকি পন্টিংয়ের মধ্যেকার এই কথোপকথনের জন্য বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রীতি জিন্টা এবং পন্টিংয়ের গুরুতর কথোপকথনের ছবি।

প্রসঙ্গত, প্রায়শই ম্যাচের পর প্রীতি জিনটা সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। প্রায়শই হাসিমুখে সবার সঙ্গে দেখা করতে দেখা যায় তাঁকে। হয়তো পন্টিংয়ের সঙ্গে প্রীতি দলের হতাশাজনক পারফরম্যান্স বিষয়েই আলোচনা করছিলেন।

আরো পড়ুন: যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে থানায় দায়ের হয়ে গেল FIR, এবার কী হবে যোগরাজ সিংয়ের?

পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই!

ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আয়োজিত টানটান ম্যাচে ৬ উইকেটে পাঞ্জাব কিংসকে মুম্বাই ইন্ডিয়ান্স পরাজিত করেছে। প্রথমে ব্যাট করা প্রভসিমরান সিং ৫৭ রান করেন। আজমতুল্লাহ ওমরজাই করেন ৩৮ রান। এই দুজনের হাত ধরে পাঞ্জাব ২০০ রানের একটি শক্তিশালী স্কোর করে। শার্দুল ঠাকুর মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। পাল্টা তিলক ভার্মার বিস্ফোরক অপরাজিত ৭৫ রানের জন্য শেষ ওভারে লক্ষ্য পূরণ করে মুম্বাই।তিলক ভার্মা ম্যাচের শেষ বলের আগের বলে ছয় মেরে জয়লাভ নিশ্চিত করেন।

কীভাবে প্লে অফে যেতে পারে পাঞ্জাব:

হেরে যাওয়ার পর ১২ ম্যাচে ছয়টিতে জিতে শ্রেয়স আইয়ার-এর নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। টানা পাঁচটি ম্যাচে পরাজয় তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় কমিয়ে দিয়েছে মাত্র ৪৩.৮ শতাংশ। অর্থাৎ তাদের পরবর্তী দুটি ম্যাচ নকআউট ম্যাচ হবে। চতুর্থ স্থানের জন্য চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়‍্যালসের কাছ থেকে পাঞ্জাবকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

আরো পড়ুন: আইপিএলের ইতিহাসে প্রথমবার অধিনায়ক হলেন জাসপ্রিত বুমরাহ, বাদ হার্দিক!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 245 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে