গৌতম গম্ভীরের দর্শন উড়িয়ে 'বোমা' ফাটালেন রাহুল দ্রাবিড়! দল নিয়ে বললেন বহু কথা!

কোনও খেলাতেই কখনই বড় তারকাদের গুরুত্বকে অস্বীকার করা অসম্ভব, এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, কোন ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন করা সাফল্য শুধুমাত্র তাঁর নিজস্ব কৃতিত্ব নয়। তাঁর সেই পারফরম্যান্স সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় দলকে। বর্তমান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর অবশ্য বিশ্বাস করেন, "দলে কোন সুপারস্টার নেই"। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের ভাবনা চিন্তা অনেকটা আলাদা। কী ভাবছেন তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Rahul Dravid on Gautam Gambhir
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

কোনও খেলাতেই কখনই বড় তারকাদের গুরুত্বকে অস্বীকার করা অসম্ভব, এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়া-র প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, কোন ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন করা সাফল্য শুধুমাত্র তাঁর নিজস্ব কৃতিত্ব নয়। তাঁর সেই  পারফরম্যান্স সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় দলকে।  বর্তমান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর অবশ্য বিশ্বাস করেন, "দলে কোন সুপারস্টার নেই"। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের ভাবনা চিন্তা অনেকটা আলাদা।

ভারতে ক্রিকেটারদের অবস্থান কী?

দ্রাবিড়ের মতে, একজন ক্রিকেটার মাঠে ধারাবাহিক ভালো পারফরম করে জনসাধারণের মনে জায়গা করে নেন। তাঁর সেই পারফরম্যান্সের জন্যই তিনি তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রত্যেকটা খেলাতে বেশ কিছু জন বড় তারকা থাকা প্রয়োজন। কারণ ভালো না খেললে মানুষের সমর্থন বা ভালোবাসা কখনোই পাওয়া যায় না। বিশেষ করে ভারতবর্ষে খেলোয়াড়দের ওপর চাপ আর প্রত্যাশা দুটোই খুব বেশি। ভালো খেললে যেমন ক্রিকেটাররা প্রশংসিত হন তেমনি আবার, খারাপ খেলার জন্য সমালোচনা শুনতে হয়।

দ্রাবিড় জানান,  ভারতের মতো দেশের যদি কেউ বড় ক্রিকেটার হিসেবে গড়ে তোলেন নিজেকে, তার মানে হল তিনি মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং দলকে জয়লাভ করতে সাহায্য করেছেন। সে কারণে ব্যক্তিগত সাফল্য আর দলের সাফল্যকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন দ্রাবিড়। 

আরো পড়ুন: আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক কারা? তালিকার প্রথমদিকে কি ভারতীয় ক্রিকেটারদের জায়গা হয়েছে?

বিগত বছরগুলিতে টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থা!

বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ফলাফল খুব একটা ভালো নয়। ২০২৪ সালে নিউজিল্যান্ড এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ঘরের মাঠে হতাশাজনক ফল করেছে। যদিও ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ় অমীমাংসিত থেকে যাওয়ায় একটু হলেও স্বস্তি পায় দল।

একটা সময় দীর্ঘ কয়েক বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারত। যদিও ২০২৫ সালে ফাইনালে জায়গা পাইনি টিম ইন্ডিয়া। ভবিষ্যতে অবশ্য সেই পথ খুব একটা সহজ নয় বলেই মনে করছেন অনেকে। 

দ্রাবিড় জানান, টিম ইন্ডিয়ার এই সাম্প্রতিক ব্যর্থতার প্রধান কারণ হল, কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অবসর গ্রহণ। তিনি মনে করেন, এখনও আগের মতোই টেস্ট ক্রিকেটে ভালো ফল করার ইচ্ছে রয়েছে। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটের জায়গা পূরণ হওয়ার নয়। 

 তবে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দ্রাবিড়। তিনি বিশ্বাস করেন, এখনও পর্যন্ত শক্ত ভিতের উপর রয়েছে ভারতীয় ক্রিকেট। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করবেন নতুন ক্রিকেটাররা। সময়ের সঙ্গে সঙ্গে ভারত নিজেও শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে।

আরো পড়ুন: বুমরাহকে এই নামে ডাকতেই মহা বিপাকে বীরেন্দ্র শেহবাগ, পরিস্থিতি ভীষণ খারাপ!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে