বিরাট কোহলির বার্তায় চরম বিপাকে বোর্ড, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে উলটপুরান কান্ড!

ফের নতুন করে আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি। অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনার সাজাতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন মুহূর্তেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দিলেন বিস্ফোরক বার্তা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরাট কোহলি জানালেন নিজের ভবিষ্যৎ সহ দল পরিচালনার বৃত্তান্ত। তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোড় আলোচনা। কিন্তু কী এমন বললেন তিনি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Virat Kohli on BCCI
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ফের নতুন করে আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি। অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনার সাজাতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন মুহূর্তেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দিলেন বিস্ফোরক বার্তা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরাট কোহলি জানালেন নিজের ভবিষ্যৎ সহ দল পরিচালনার বৃত্তান্ত। তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোড় আলোচনা।

কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। পড়ে গিয়েছেন পাঁচ দিনের ক্রিকেট থেকেও। এখন তিনি ওয়ান ডে ক্রিকেট খেলছেন। তবে সম্প্রতি খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলছে না টিম ইন্ডিয়া। সুযোগ কমে গিয়েছে নিয়মিত খেলার। তুই পরিস্থিতি যে খুব একটা সহজ নয়, ৩৭ বছর বয়সে এসে তা স্পষ্ট জানিয়েছেন বিরাট। 

মাঠে এখনো দুর্দান্ত সক্ষম বিরাট কোহলি!

এদিন ভিডিও বার্তায় বিরাট জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তিনি মাসে দৌড়ে বেড়ানোর জন্য এখনও যথেষ্ট সমর্থ্য রয়েছেন। শুধু বয়স কিংবা শারীরিক সক্ষমতাকে কারণ হিসেবে দেখিয়ে বিশ্বকাপের পরিকল্পনা থেকে তাঁকে বাদ দেওয়া যাবেনা। সেই বার্তাই দিয়েছন তিনি। পাশাপাশি নিজের ধারাবাহিকভাবে খেলার কথাও তুলে ধরেছেন তিনি। 

আরো পড়ুন: প্রথমে ভালো খেলে শেষদিকে হারের হ্যাটট্রিক, শ্রেয়স আইয়ারদের একহাত নিলেন সুনীল গাভাস্কার!

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা বিরাট!

আগের বছর একদিনের আন্তর্জাতিক বিরাট ৬৫১ রান করেছিলে। গড় ছিল ৬৫.১। সঙ্গে তিনটি সেঞ্চুরি। এ বছর এরই মধ্যে একটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তাই এখনো বিরাট কোহলি মানে ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসার জায়গা। এই নিয়ে অবশ্য কোন সন্দেহের অবকাশ নেই। 

নিজের যোগ্যতা বারবার প্রমাণ করবেন না বিরাট:

ক্রিকেট  বিশেষজ্ঞরা মনে করছেন, আসলে নির্বাচকসহ দল পরিচালকদের কাছে, বিরাট চেয়েছেন নিজের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দিতে। যদি পরের বিশ্বকাপের জন্য তাঁকে নেওয়ার কথা ভাবা হয় তাহলে নিজের যোগ্যতা বারবার প্রমাণ করার পরিস্থিতিতে থাকতে চান না তিনি, সে কথাই বুঝিয়ে দিয়েছেন বিরাট। 

আগামী বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা চান না বিরাট:

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। তার আগে কয়েকটি বিপক্ষে একদিনের সিরিজে অংশগ্রহণ করবে ভারত। এবার নিজেকে নিয়ে অনিশ্চয়তার পরিবর্তে বোর্ডের থেকে পরিষ্কার অবস্থান জানতে চান। প্রয়োজন পড়লে নিজের সম্মান বজায় রেখে সরে দাঁড়াতেও দ্বিধাবোধ করবেন না তিনি। এবার বোর্ড তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে রাখবে নাকি, নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর দায়িত্ব তুলে দেবে, সেদিকেই তাকিয়ে সকলে।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের দর্শন উড়িয়ে 'বোমা' ফাটালেন রাহুল দ্রাবিড়! দল নিয়ে বললেন বহু কথা!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে