CSE
Toss Index487.0 +1.56%Match Index1,216.6 +4.27%TIX-SLTO26105.8 +5.83%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3633 ENG vs SL +4.27%M3632 IND vs JPN +4.27%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%Toss Index487.0 +1.56%Match Index1,216.6 +4.27%TIX-SLTO26105.8 +5.83%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3633 ENG vs SL +4.27%M3632 IND vs JPN +4.27%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%
নিউজ

হার্দিককে ট্রেড করতে গিয়ে ঘাম ছুটল মুম্বইয়ের! কারও সঙ্গেই পাকা হচ্ছে না চুক্তি!

হার্দিক পান্ডিয়াকে ট্রেড করার চেষ্টা করেও মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত কোনও দলের সাথে চুক্তি চূড়ান্ত করতে পারল না। একের পর এক ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা এগিয়েছে, তবে কোনও না কোনও কারণে শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে। এবার দিল্লি ক্যাপিটালসও হার্দিককে দলে নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে।

Hardik Pandya IPL Transfer
Hardik Pandya IPL Transfer

হার্দিক পান্ডিয়া-কে ট্রেড করার চেষ্টা করেও মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত কোনও দলের সাথে চুক্তি চূড়ান্ত করতে পারল না। একের পর এক ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা এগিয়েছে, তবে কোনও না কোনও কারণে শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে।

কেকেআর নিল না হার্দিককে!

প্রাথমিকভাবে হার্দিককে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছিল মুম্বইয়ের। তবে কেকেআর মুম্বইয়ের পছন্দের ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীকে ছাড়তে নারাজ। তাই আর চূড়ান্ত হয়নি সেই আলোচনা।

চেন্নাই সুপার কিংস নেয়নি হার্দিককে!

এরপর চেন্নাই সুপার কিংস হার্দিককে নিয়ে আগ্রহ দেখায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিএসকের প্রস্তাবে শিবম দুবে আর ডেওয়াল্ড ব্রেভিসকে নেওয়ার সঙ্গে সঙ্গে নগদ ১০ কোটি টাকার কথাও ছিল। প্রস্তাবটি মুম্বইয়ের কাছে আকর্ষণীয় হলেও, শেষমেষ দুই পক্ষের চাহিদার মধ্যে কোনও সমঝোতা হয়নি।

শিবম দুবে আর ব্রেভিসের পরিবর্তে মুম্বইয়ের পক্ষ থেকে আয়ুষ মাত্রেকে নেওয়ার দাবি জানানো হয় বলে খবর। ভবিষ্যতের পরিকল্পনার কথা বিবেচনা করে আয়ুষকে ছাড়তে নারাজ সিএসকে। তাই সেই ভেস্তে যায় সেই চুক্তিও।

তারপর হার্দিকের সম্ভাব্য গন্তব্য হয় দিল্লি ক্যাপিটালস। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হার্দিকের বিনিময়ে দিল্লি অক্ষর প্যাটেল আর পৃথ্বী শকে দেওয়ার প্রস্তাব জানিয়েছে। অক্ষরকে হার্দিকের সাথে বদলের প্রস্তাবই দিল্লির এই আলোচনার অন্যতম দিক।

আরো পড়ুন: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে বৈভবের 'রাজত্ব' চলছে! ১ নম্বরে কে রয়েছেন জানেন?

হার্দিকের ট্রেড নিয়ে ফের দর-কষাকষি:

যদিও দিল্লির প্রস্তাবে মুম্বই ইন্ডিয়ান্স সন্তুষ্ট তো? সেটা এখনও স্পষ্ট নয়। তাই হার্দিকের ট্রেড নিয়ে ফের দর-কষাকষি হতে পারে।

গুজরাটের সাফল্যের ধারাবাহিকতা মুম্বইয়ে দেখাতে পারেননি হার্দিক:

দুই মরশুম আগ ট্রেডের মাধ্যমে  গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে নেয় মুম্বই। প্রথম মরশুমেই গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করা ও পরের মরশুমে ফাইনালে তুলে হার্দিককে নিয়ে বড় প্রত্যাশা ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা মুম্বইয়ে দেখা যায়নি।

হার্দিকের অধিনায়কত্বে একাধিকবার প্রশ্ন উঠেছে দলের পারফরম্যান্স নিয়ে। পাশাপাশি তিলক ভার্মার মতো তরুণ প্রতিভাও মুম্বইয়ের দলে আছেন, নিনি ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারেন। তাই এবার হার্দিককে ট্রেড করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।

আরো পড়ুন: বৈভব ফিট নয়? বৈভবের ফিটনেস নিয়ে বড় কথা বলে ফেললেন ভিভিএস লক্ষ্মণ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে