CSE
Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3634 ENG vs SL +0.00%M3633 NC vs LIM +0.00%M3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3634 ENG vs SL +0.00%M3633 NC vs LIM +0.00%M3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%
নিউজ

দীর্ঘ ১৬৩ বছর আগে জাপানে ক্রিকেটের প্রথম ম্যাচ হয়েছিল, জাপানের ক্রিকেট ইতিহাস সম্পর্কে জানেন?

ভারত-জাপানের আসন্ন টি-২০ ম্যাচ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। তবে ক্রিকেটের প্রথম ম্যাচের গল্প তাও আবার জাপানের মাটিতে আরও বেশি চমকপ্রদ। জাপানে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজিত হয় ১৮৬৩ সালে।

Japan cricket history
Japan cricket history

ভারত-জাপান-এর আসন্ন টি-২০ ম্যাচ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। তবে ক্রিকেটের প্রথম ম্যাচের গল্প তাও আবার জাপানের মাটিতে আরও বেশি চমকপ্রদ। জাপানে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজিত হয় ১৮৬৩ সালে। সেবার খেলোয়াড়দের নিরাপত্তার জন্য উইকেটের পিছনে রিভলভার রাখা হয়েছিল! রাইফেলধারী সেনারাও মাঠ পাহারায় ছিলেন।

ইয়োকোহামা বন্দরে দুই ব্রিটিশ দলের ক্রিকেটীয় লড়াই!

ইয়োকোহামা বন্দরে ১৮৬৩ সালের মে মাস নাগাদ মুখোমুখি হয়েছিল দুটি ব্রিটিশ দল, ব্রিটিশ নৌবাহিনীর দল ও জাপানে বসবাস করা ব্রিটিশদের নিয়ে তৈরি ‘শোর টিম’। জাপানের রাজনৈতিক পরিস্থিতি সেই সময় অত্যন্ত অস্থির ছিল। বিদেশিদের বিপক্ষে ক্ষোভ তীব্র হয়ে উঠেছিল। শুধু তাই নয়, সেই সময় প্রবল ছিল, সামুরাইদের হামলার আশঙ্কা।

ক্রিকেটারদের নিরাপত্তায় রিভলভার আর রাইফেলধারী সেনা!

ফলে ক্রিকেটারদের মধ্যেও যথেষ্ট আতঙ্ক ছিল। ঐতিহাসিক তথ্য অনুসারে, নিজের রিভলভারটি নিয়ে উইকেটরক্ষক এক প্রান্তের উইকেট থেকে যেতেন অন্য প্রান্তে। এরপর ব্যাটসম্যানের পিছনে তিনি স্টাম্পের কাছে সেটা রেখেও দিতেন। মাঠের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল রাইফেলধারী ছোট একটি বাহিনীও।

মাইক গ্যালব্রেথের অনুসন্ধানে উঠে এল বড় তথ্য:

এই অদ্ভুত ম্যাচের তথ্য ব্রিটিশ ইতিহাস-গবেষক মাইক গ্যালব্রেথের অনুসন্ধানে সামনে আসে। ব্রিটিশ নৌবাহিনীর প্রাক্তন অ্যাডমিরাল স্যার হ্যারি রসনের স্মৃতিচারণা ও সেই সময়কার ক্রিকেট সম্বন্ধীয় লেখালেখি ঘেঁটে তিনি ঘটনাটির সন্ধান পান। পরে নৌ-অফিসারের একটি ডায়েরি থেকে ধারণা করেন তিনি, ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত ১২ মে ১৮৬৩-এর আশেপাশে।

আরো পড়ুন: মহাকষ্টে জাপানের বিরুদ্ধে জয় পেলেন শ্রেয়সরা, শেষ বলেই ঘুরল খেলা!

শেষ পর্যন্ত হয়নি সামুরাই হামলা:

শেষমেষ কোনও সামুরাই হামলাও হয়নি। নৌবাহিনীর দল ম্যাচে জয় পায়। বেশ বড় ব্যবধানে শোর টিমকে হারতে হয়েছিল—তৎকালীন ভাষায়, ‘জোরালো মার’ খেয়েছিল তারা!

এর পাঁচ বছর পর, স্কটিশ চা ব্যবসায়ী জে পি মলিসন ১৮৬৮ সালে ইয়োকোহামায় প্রতিষ্ঠা করেন জাপানের প্রথম ক্রিকেট ক্লাব। তবে জাপানে সেভাবে জনপ্রিয়তা পায়নি ক্রিকেট। বরং দেশটিতে বেসবল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

জাপানে ক্রিকেটের বিস্তার:

যদিও সাম্প্রতিক বছরগুলিতে ধীরে ধীরে জাপানে ক্রিকেট নিজের জায়গা তৈরি করেছে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, বর্তমানে সেদেশে প্রায় ৭,৩০০ ক্রিকেটার ও বছরে প্রায় ১৪,০০০ জন অংশগ্রহণকারী আছেন। জাপানের নারী ক্রিকেট দল আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের নজির গড়েছে। তারা ২০১০ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জেতে।

আর সেই ইতিহাসের পুরো ১৬৩ বছর পর, ভারত-জাপান টি-২০ ম্যাচ জাপানের মাটিতে ক্রিকেটের সেই দীর্ঘ যাত্রায় আরও একটি নতুন অধ্যায় যোগ করতে চলেছে।

আরো পড়ুন: প্রতিভার দাম না পেয়ে এবার রাজনীতিতে 'এন্ট্রি' নিতে চলেছেন মহম্মদ শামি?

ট্যাগ:JapanIndia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে