CSE
Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3634 ENG vs SL +0.00%M3633 NC vs LIM +0.00%M3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3634 ENG vs SL +0.00%M3633 NC vs LIM +0.00%M3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%
নিউজ

প্রতিভার দাম না পেয়ে এবার রাজনীতিতে 'এন্ট্রি' নিতে চলেছেন মহম্মদ শামি?

দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়া থেকে দূরে রয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। একাধিক কারণ আর পরিস্থিতির জেরে এখনও জাতীয় দলে ফেরার সুযোগ তিনি পাননি। ক্রিকেটমহলে শামির দলে না থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ইতিমধ্যেই।

Mohammed Shami with Jayant Chowdhury
Mohammed Shami with Jayant Chowdhury

দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়া থেকে দূরে রয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। একাধিক কারণ আর পরিস্থিতির জেরে এখনও জাতীয় দলে ফেরার সুযোগ তিনি পাননি। ক্রিকেটমহলে শামির দলে না থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় পেসারের সমর্থনে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশও। এরই মধ্যে শামির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হল একটি ঘটনাকে কেন্দ্র করে। 

জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেন মহম্মদ শামি!

উত্তরপ্রদেশে ২০২৭ সালে বিধানসভা নির্বাচন। তার আগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমন সময় মহম্মদ শামি সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় লোক দলের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী-র সঙ্গে। বৈঠকও হয় দুজনের মধ্যে বলে জানা যাচ্ছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তবে কি এবার ক্রিকেটের মাঠের সঙ্গে সঙ্গে শামিকে রাজনীতির ময়দানেও দেখা যেতে পারে?

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন জয়ন্ত চৌধুরী!

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শামির সাথে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী। দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, তবে কি শামি এবার রাজনীতির মঞ্চে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন? তবে শুধুমাত্র সাক্ষাৎ আর ছবি প্রকাশের ভিত্তিতেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে আসার সুযোগ নেই।

আরো পড়ুন: ২০২৮ সালেই ১০০ বছর পূরণ করবে বিসিসিআই, তাই এখন থেকেই বিরাট আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড!

রাজনীতিতে যোগদান নিয়ে কী জানালেন মহম্মদ শামি?

মহম্মদ শামির তরফে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁর ঘনিষ্ঠ মহলের তরফেও কোনও স্পষ্ট বক্তব্য সামনে আসেনি। তাই জয়ন্ত চৌধুরীর সাথে এই সাক্ষাৎ শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর নেপথ্যে আছে বড় কোনও রাজনৈতিক পরিকল্পনা—সেই নিয়ে জল্পনা চললেও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে শামি:

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির সময় মহম্মদ শামি ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর নানান সময়ে সুযোগ তৈরি হলেও আর তিনি ফিতে পারেননি জাতীয় দলে। ফলে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই শামির ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা।

ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় শামি:

জাতীয় দলের বাইরে থাকলেও শামি কিন্তু ক্রিকেট থেকে দূরে যাননি। নিয়মিত ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে নজর কেড়েছেন তিনি। দিন কয়েক আগেই দলীপ ট্রফিতে এই অভিজ্ঞ পেসার নিজের দক্ষতার প্রমাণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন তাঁকে মাঠে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও।

আরো পড়ুন: সারাটা জীবন সরকারি চাকরি করেও যে টাকাটা কামাতে পারে না, মাত্র ১৫ বছর বয়সেই বৈভবের সম্পত্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে!

ট্যাগ:IndiaMohammed Shami

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে