মহাকষ্টে জাপানের বিরুদ্ধে জয় পেলেন শ্রেয়সরা, শেষ বলেই ঘুরল খেলা!
ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে এবার ৭৫ বছর পূর্তি। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয় দুই দেশ। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে জাপান, সেটা হয়তো ম্যাচ শুরু হওয়ার আগে অনেকেই চিন্তায় আনেননি।

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে এবার ৭৫ বছর পূর্তি। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয় দুই দেশ। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে জাপান, সেটা হয়তো ম্যাচ শুরু হওয়ার আগে অনেকেই চিন্তায় আনেননি। তবে শেষ পর্যন্ত, সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে চর্চার কেন্দ্রে উঠল এবার জাপানের ক্রিকেটই।
ভারত-জাপান ঐতিহাসিক মৈত্রী ম্যাচে দর্শকদের ব্যাপক উত্তেজনা!
সুপারস্টারে ঠাসা ভারতীয় দলকে দেখতে দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল ম্যাচের সমস্ত টিকিট। দর্শকদের একটা বড় অংশ ভারতীয় দলের দাপুটে পারফরম্যান্স দেখার প্রত্যাশা করেছিলেন। তবে সেই আনন্দে বাধা হয়ে দাঁড়ায় ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি। শুরু হওয়ার ম্যাচ কথা ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায়। তবে বৃষ্টিতে গোটা মাঠ ভিজে যায়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে অবশেষে খেলা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়।
টস জয় ও ভারতীয় ওপেনিংয়ে নেমে এল দ্রুত বিপর্যয়!
টস জিতে মাত্র পাঁচ ওভারের ম্যাচে ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিধ্বংসী ফর্মে থাকা অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেন করতে নামেন। তবে শুরুতেই ঘটে যায় অঘটন। প্রথম বলেই চার্লি হারা হিনজের বলে আগের ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করা অভিষেক আউট হয়ে যান।
অধিনায়ক শ্রেয়সের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে মুখরক্ষা শ্রেয়সের:
তারপর একে একে সঞ্জু স্যামসন আর ইশান কিষান ফিরে যান। মাত্র কয়েক ওভারের মধ্যেই ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ বিপাকে পড়ে। অবশেষে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ে ভারতের কিছুটা মুখরক্ষা হয়। ভারত পাঁচ ওভারে চার উইকেট খুইয়ে ৩২ রান করে।
আরো পড়ুন: প্রতিভার দাম না পেয়ে এবার রাজনীতিতে 'এন্ট্রি' নিতে চলেছেন মহম্মদ শামি?
শুরুতেই ধাক্কা ও পাল্টা লড়াই করল জাপান:
জবাবে প্রথমেই জাপান ধাক্কা খায়। প্রথম ওভারে মাত্র ২ রান তুলেই তারা খুইয়ে ফেলে ওপেনার লাচলান ইয়ামামোতো লেকের উইকেট। যদিও সেই ধাক্কা সামলে জাপান দুর্দান্ত লড়াইয়ে ফিরে আসে। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বোলিং আক্রমণের সম্মুখে জাপান কিন্তু আত্মসমর্পণ করেনি।
নাটকীয় ২ রানে জয় পেল ভারত:
শেষ ওভার পর্যন্ত চলে টানটান লড়াই। চাপ এতটাই ছিল যে ভারতীয় বোলার অক্ষর প্যাটেলের হাত থেকেও বেরিয়ে যায় ওয়াইড বল। শেষ পর্যন্ত নির্ধারিত পাঁচ ওভারে ৩০ রানেই থেমে যায় জাপানের ইনিংস। মাত্র ২ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
স্কোরবোর্ডে ভারতের জয় হলেও, জাপানই প্রশংসা কুড়িয়েছে সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। শেষ বল পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে লড়াই করে উদীয়মান সূর্যের দেশের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের পরিচয় দিল।
আরো পড়ুন: ২০২৮ সালেই ১০০ বছর পূরণ করবে বিসিসিআই, তাই এখন থেকেই বিরাট আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড!




