CSE
Toss Index487.0 +1.56%Match Index1,216.6 +4.27%TIX-SLTO26105.8 +5.83%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3633 ENG vs SL +4.27%M3632 IND vs JPN +4.27%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%Toss Index487.0 +1.56%Match Index1,216.6 +4.27%TIX-SLTO26105.8 +5.83%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3633 ENG vs SL +4.27%M3632 IND vs JPN +4.27%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%
নিউজ

ধোনির আশায় জল ঢালা গেল, শেষ পর্যন্ত জাহির খানকেই হেড কোচ করে দিল চেন্নাই সুপার কিংস!

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এক নতুন যুগে পদার্পণ করল। দীর্ঘ আলোচনার পর পাঁচবারের ট্রফিজয়ী দলটি প্রধান কোচ হিসেবে ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে নিযুক্ত করেছে। গত কয়েকটি সিজনে ভক্তদের হতাশ করেছিল ধোনিদের পারফরম্যান্স।

Zaheer Khan appointed as CSK head coach
Zaheer Khan appointed as CSK head coach

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এক নতুন যুগে পদার্পণ করল। দীর্ঘ আলোচনার পর পাঁচবারের ট্রফিজয়ী দলটি প্রধান কোচ হিসেবে ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান-কে নিযুক্ত করেছে। গত কয়েকটি সিজনে ভক্তদের হতাশ করেছিল ধোনিদের পারফরম্যান্স। যে দলকে একসময় সবচেয়ে বেশি সমঝে চলত প্রতিপক্ষরা, একদমই ভালো ছিল না তাদের সাম্প্রতিক ফর্ম। দলকে এই ছন্দপতন থেকে উদ্ধার করে ফের জয়ের সরণিতে ফেরাতে চেন্নাই ম্যানেজমেন্ট বিদেশি কোচ স্টিফেন ফ্লেমিংকে সরিয়ে দিয়ে জাহির খানের ওপর ভরসা রেখেছে। খবরটি সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে।

কেরিয়ারের কঠিনতম অধ্যায় পেরিয়েছেন জাহির খান!

ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে জাহির খানের নাম লেখা থাকবে অন্যতম সেরা বোলিং পারফর্মার হিসেবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও সহজ ছিল না তাঁর পথচলা। ২০০৩ সালের বিশ্বকাপের পর ইনজুরি আর খারাপ ফর্মের জন্য তাঁকে দল থেকে বাদ পড়তে হয়। জাহিরের ক্রিকেট কেরিয়ারের ২০০৫ ও ২০০৬ সালের সময়টা সবথেকে কঠিন পর্ব ছিল। সেই সময় গ্রেগ চ্যাপেল ছিলেনভারতীয় দলের প্রধান কোচ। আর অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। জাতীয় দলে একের পর এক তরুণ বোলার উঠে আসায় তিনি প্রায় উপেক্ষিত হয়েছিলেন।

আরো পড়ুন: দীর্ঘ ১৬৩ বছর আগে জাপানে ক্রিকেটের প্রথম ম্যাচ হয়েছিল, জাপানের ক্রিকেট ইতিহাস সম্পর্কে জানেন?

কাউন্টি ক্রিকেট থেকে ঘুরে দাঁড়ান জাহির!

ছন্দ হারানোর সঙ্গে সঙ্গে শ্রীশান্ত, আর পি সিং ও ইরফান পাঠানের মতো তরুণ পেসারদের আগমনে জাতীয় দল থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যান জাহির। দীর্ঘদিন জাতীয় দলের দরজা বন্ধ থাকায় ইংল্যান্ডে গিয়ে তিনি কাউন্টি ক্রিকেট খেলা শুরু করেন। সেখান থেকেই ফের দুর্দান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি। সেই অভিজ্ঞ আর লড়াকু প্রাক্তন ক্রিকেটারকে সিএসকে নিজেদের প্রধান কোচ হিসেবে গুরুদায়িত্ব দিল ।

ফ্লেমিং যুগের অবসান ঘটল, এবার এলেন জাহির:

২০০৯ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব গ্রহণ করেন। সিএসকে তাঁর মেয়াদেই নিজেদের সবথেকে সোনালী অধ্যায় প্রত্যক্ষ করেছে। পরপর আইপিএল ট্রফি জিতেছে। তবে ফ্লেমিংয়ের অধীনে সাম্প্রতিক বছরগুলিতে ধারাবাহিকতার অভাব ধরা পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে। ব্যর্থতার দায় নিয়েই এবার শেষ হলো ফ্লেমিং যুগ।

আরো পড়ুন: মহাকষ্টে জাপানের বিরুদ্ধে জয় পেলেন শ্রেয়সরা, শেষ বলেই ঘুরল খেলা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে