CSE
Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%
নিউজ

CSK নাকি KKR — কোন দলের হাল ধরবেন হার্দিক? হার্দিককে নিয়ে ট্রেড কি চূড়ান্ত হয়ে গেছে?

হার্দিক পাণ্ডেয়াকে কেন্দ্র করে আইপিএলের সম্ভাব্য ট্রেড নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হার্দিক পাণ্ডেয়াকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। যদিও বিষয়টা এতটাও সহজ নয়। পুরো বিষয়টা এখন নানান স্তরে পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কী নিয়ে এত জটিলতা?

Hardik Pandya new IPL team
Hardik Pandya new IPL team

হার্দিক পাণ্ডেয়া-কে কেন্দ্র করে আইপিএলের সম্ভাব্য ট্রেড নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হার্দিক পাণ্ডেয়াকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। যদিও বিষয়টা এতটাও সহজ নয়। পুরো বিষয়টা এখন নানান স্তরে পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ।

হার্দিককে নিয়ে কোনও আনুষ্ঠানিক ট্রেড আলোচনা নয়, জানালো সিএসকে আর এমআই!

বুধবার চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স, এই দুই ফ্র্যাঞ্চাইজিই স্পষ্ট করে দিয়েছে, এই মুহূর্তে হার্দিক পাণ্ডেয়াকে নিয়ে কোনও আনুষ্ঠানিক ট্রেড আলোচনা কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিএসকে'র প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন জানান, এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। পুরো বিষয়টা এখনই আলোচনার টেবিলে নেই। আপাতত গতম সিজনের পারফরম্যান্স নিয়েই পর্যালোচনার কাজ চলছে দলের অন্দরে। সেই প্রক্রিয়া শেষ হতেই আলোচনা হতে পারে ট্রেড নিয়ে।

ক্রিকেটারের ট্রেড নিয়ে আলোচনা হয়নি, জানালো মুম্বই!

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, এখনো পর্যন্ত তারা কোনও ক্রিকেটারের ট্রেড নিয়ে আলোচনা করেনি। আগে পুরো সিজনের মূল্যায়ন শেষ হোক, তবেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

যদিও হার্দিক পাণ্ডেয়াকে ট্রেড করা হবে না তেমনটা নয়। সূত্রের খবর, হার্দিক পাণ্ডেয়া ও মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের মধ্যে  কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। একই সঙ্গে কোচিং স্টাফদের মতামতও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

আরো পড়ুন: হরমনপ্রীতই পছন্দ! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারত!

এবারের আইপিএল মরসুম নিয়ে চলছে জোর পর্যালোচনা:

সদ্য শেষ হওয়া আইপিএল মরশুম নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচদের প্রত্যেককে বলা হয়েছে, তাঁরা যেন বিস্তারিত রিপোর্ট জমা দেন। এখন সেই রিপোর্টগুলি খতিয়ে দেখা হচ্ছে। শুধু ক্রিকেটারদের নয়, মূল্যায়নও করা হবে কোচদের কাজেরও। সবদিক বিবেচনা করে হার্দিক পাণ্ডেয়াকে ট্রেড তালিকায় রাখা যাবে কি না, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কেমন ট্রেড প্যাকেজ চাইতে পারে মুম্বই?

শেষমেষ যদি হার্দিক পাণ্ডেয়াকে ট্রেডের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে চেন্নাই সুপার কিংস ছাড়াও রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসও। এবার কী ধরনের ট্রেড প্যাকেজ চাইবে মুম্বই ইন্ডিয়ান্স, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: এ কি কান্ড! বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ উঠল পঞ্জাব কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে! দায়ের হল FIR!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে