CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

গৌতম গম্ভীরের চোখ রাঙানিতে কেই স্বস্তিতে থাকতেই পারেন না, টিম ইন্ডিয়ার সাজঘরের পরিবেশ কেমন থাকে জানেন?

টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে নিয়ে অস্বস্তি। তেমনই ইঙ্গিত দিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। আইপিএলের মাঝেই সামনে এল জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অতুল ওয়াসনের মন্তব্য। সেই নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। কী এমন বললেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন?

Gautam Gambhir Indian dressing room
Gautam Gambhir Indian dressing room

টিম ইন্ডিয়া-র কোচ গৌতম গম্ভীরকে নিয়ে অস্বস্তি। তেমনই ইঙ্গিত দিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। আইপিএলের মাঝেই সামনে এল জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অতুল ওয়াসনের মন্তব্য। সেই নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

গম্ভীরের কঠোর মানসিকতায় বাড়তি চাপ ক্রিকেটারদের!

দিল্লির প্রাক্তন পেসার  অতুল ওয়াসন দাবি করেছেন, বর্তমান পরিবেশের দলের সব ক্রিকেটারদের মধ্যে স্বস্তি নেই। ক্রিকেটারদের উপর গম্ভীরের কঠোর মানসিকতা বহু সময় বাড়তি চাপ সৃষ্টি করে। অতুল ওয়াসন মনে করেন, সেই কথা প্রকাশ্যে স্বীকার করতে পারেন না ক্রিকেটাররা।

প্রথম গম্ভীর নাকি কাউকে স্বস্তিতে থাকতে দেন না:

একটি সাক্ষাৎকারে দিল্লির প্রাক্তন এই পেশার বলেন, “দলের অন্দরে একটা চাপা অস্বস্তি কাজ করছে। এই নিয়ে দুশ্চিন্তায় ভোগেন বেশ কিছু ক্রিকেটার। গৌতম গম্ভীর এমনই মানুষ, কাউকে খুব বেশি স্বস্তিতে থাকতে দেন না তিনি। তবে দল যতক্ষণ জয়লাভ করছে, ততক্ষণ এই বিষয়গুলো মোটেও সামনে আসে না। দলের ব্যর্থতা এলেই শুরু হয়ে যায় আলোচনা।"

আরো পড়ুন: 'অহংকার' হার্দিকের পতনের মূল কারণ— হার্দিককে নিয়ে বড় কথা বলে ফেললেন এই ক্রিকেটার!

বিক্ষুব্ধ ক্রিকেটারদের নাম সামনে আনলেন কি অতুল?

অতুল ওয়াসন আরও দলের বেশ কিছু ক্রিকেটারের মধ্যে অসন্তোষ রয়েছে ঠিকই, কিন্তু তাঁর না থাকলেও তিনি নাম প্রকাশ করতে চাননি। নাম প্রকাশ করলে ওই ক্রিকেটারদের ঝামেলায় পড়তে হতে পারে। দলগত খেলায় ফলাফল শেষ কথা, সেখানে ব্যক্তিগত মতামত একেবারেই নগণ্য। দল জয়লাভ করলে, কোচকে নিয়ে সমস্ত অভিযোগ ফিকে হয়ে যায়।

ভারতীয় দলে কোচিংয়ে গম্ভীরের সাফল্য!

২০২৪ সালের জুলাই তে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় দলে একের করে পরিবর্তন করতে শুরু করেন গৌতম গম্ভীর। তাঁর সাদা বলেন ক্রিকেটে ভারত দারুণ সাফল্য অর্জন করেছে। ভারত ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জয়লাভ করে।  ২০২৬-এও আইসিসি  মেন'স টি-২০ ওয়ার্ল্ড কাপ জয় লাভ করে ভারত।

গম্ভীরের সমালোচনা:

যদিও টেস্ট ক্রিকেটে ফলাফল সেভাবে ভালো না হওয়ার কারণে বহু সমালোচনা হয়েছিল গম্ভীরকে নিয়ে। তারই মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। রোহিতকে দলের একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টেস্ট দলের ব্যাটিং বিভাগেও নতুন ক্রিকেটারদের এনে একেবারে পরিবর্তন করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তাহলে কি ভারতীয় দলের সফলতার পেছনে রয়েছে অন্দরমহলের অশান্তি? উঠছে প্রশ্ন।

আরো পড়ুন: পাকিস্তানের সঙ্গে কি আদৌ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত? কী বলছে ভারত সরকার?

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে