CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

IND vs AFG : এই ভারতীয়র সামনেই 'মাথানত' করতে বাধ্য হল আফগানরা!

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দারুন জয় দিয়ে তিন ম্যাচের সিরিজের সূচনা করল ভারত। শনিবার আয়োজিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটের জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শুভমন গিলের ভারতীয় দল। কেন পতন ঘটল আফগানদের?

Gurnoor Brar's India ODI debut
Gurnoor Brar's India ODI debut

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দারুন জয় দিয়ে তিন ম্যাচের সিরিজের সূচনা করল ভারত। শনিবার আয়োজিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটের জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শুভমন গিলের ভারতীয় দল। 

শুভমনের বোলিংয়ের সিদ্ধান্তই সঠিক!

ম্যাচ শুরু হওয়ার আগে প্রবল বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য প্রায় ঘন্টা চারেকের বেশি সময় নষ্ট হয়। তাই ম্যাচকে ২৫ ওভারে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। তাই সেই সিদ্ধান্তই শেষে সঠিক বলে প্রমাণিত হয়।

গুরনূর ব্রার ও অর্শদীপ সিংয়ের দারুন পারফরমেন্স!

ভারতের হয়ে ওয়ানডে অভিষেক করা গুরনূর ব্রার আর হর্ষ দুবে প্রথম থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখতে শুরু করেন।  ইব্রাহিম জাদরানকে মাত্র ১ রানে গুরনূর ব্রার ফিরিয়ে দিয়ে ভারতের প্রথম সাফল্য নিয়ে আসেন। তারপর শূন্য রানে সাদিকুল্লাহ আতালকে আউট করে অর্শদীপ সিং আফগানিস্তানের বিপদ বাড়িয়ে দেন।

রহমানুল্লাহ গুরবাজ আর অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির বিস্ফোরক জুটি:

যদিও দুর্দান্ত পাল্টা লড়াই চালিয়ে যান রহমানুল্লাহ গুরবাজ আর অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। চতুর্থ উইকেটে দুজনে মাত্র ৬৬ বলে ১১৬ রানের বিস্ফোরক জুটি গড়ে আফগানিস্তানকে বিরাট স্কোর করার দিকে নিয়ে যান। আক্রমণাত্মক ব্যাটিং করে গুরবাজ ভারতের বোলারদের চাপে ফেলেন। তবে ১৬তম ওভারে নীতিশ কুমার রেড্ডির দারুন ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

১৯৪ রানে সাফ আফগানিস্তানের ইনিংস:

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ফের ভারতের হাতে আসে। ৩টি করে উইকেট তুলে নেন হর্ষ দুবে আর গুরনূর ব্রার দুজনেই। শেষ ওভারে রশিদ খান ও জিয়া-উর-রহমানকে ব্রার আউট করেন। তাতেই ২৪.৫ ওভারে ১৯৪ রানে সাফ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

আরো পড়ুন: IND vs AFG: ২২ গজের ময়দান কাঁপিয়ে দিলেন গুরবাজ, সেঞ্চুরি হাঁকিয়ে ধরাশায়ী করে দিলেন আফগানদের!

শুভমনের ম্যাচজয়ী ইনিংস:

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমে রোহিত শর্মা উইকেট হরণ। তবে ভারতকে জয়ের পথে এগিয়েদেন অধিনায়ক শুভমন গিল। দারুন ব্যাটিং করে ৬৬ বলে ৮৪ রানের ম্যাচ জেতার ইনিংস খেলেন শুভমন। তাঁর ইনিংসে একাধিক আকর্ষণীয় বাউন্ডারি আর পরিণত ব্যাটিংয়ের ছাপ দেখা যায় এদিন।

কেএল রাহুলের ঝোড়ো ব্যাটিং:

শেষে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে কেএল রাহুল আফগান বোলারদের ওপর চাপ বৃদ্ধি করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ঝড়ে আরও সহজ হয়ে যায় ভারতের জয়। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই নিজের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

এই জয়লাভের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। আগামী ১৭ জুন লখনউয়ে আয়োজিত হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওই ম্যাচ জয় পেল সিরিজ নিজেদের দখলে নেবে ভারত। অন্যদিকে সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে আফগানিস্তানের সামনে আর জয়ের বিকল্পও থাকবে না।

আরো পড়ুন: Ashirwad Sooryavanshi:‌ ২২ গজের ময়দান কাঁপাচ্ছে বৈভবের ছোট্ট ভাই! দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকাল বৈভবের ১০ বছরের ভাই আশীর্বাদ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে