CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

IND vs AFG: ২২ গজের ময়দান কাঁপিয়ে দিলেন গুরবাজ, সেঞ্চুরি হাঁকিয়ে ধরাশায়ী করে দিলেন আফগানদের!

ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগান ক্রিকেটারদের বিস্ফোরক ব্যাটিংয়ের জবাব দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। রহমনউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও, অধিনায়ক শুভমন গিলের অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়লাভের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে উপরে উঠল ভারত। কেমন ছিল এদিনের ম্যাচ?

Shubman Gill vs Afghanistan
Shubman Gill vs Afghanistan

ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগান ক্রিকেটারদের বিস্ফোরক ব্যাটিংয়ের জবাব দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। রহমনউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও, অধিনায়ক শুভমন গিল-এর অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়লাভের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে উপরে উঠল ভারত।

৫০ ওভারের ম্যাচ নামানো হল ২৫-এ!

বৃষ্টির জন্য শনিবার ধর্মশালায় ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে দিয়ে ২৫ ওভারের আনা হয়। টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে দেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথম থেকেই আফগান ওপেনার রহমনউল্লাহ গুরবাজ আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। ১০২ রানের বিধ্বংসী ইনিংসে তিনি ৮টি চার সহ ৮টি ছক্কা মারেন।

গুরবাজের দুর্দান্ত ব্যাটিং আফগানদের পুরোপুরি সহায়ক হল না!

গুরবাজের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তান বড় স্কোরের দিকে এগিয়ে যায়। তবে অন্য ব্যাটারদের থেকে তেমন সমর্থন পাওয়া যায়নি। অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি ২৭ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই করেন ২৬ রান। তাই নির্ধারিত ২৫ ওভারে ১৯৪ রানেই থেমে গেল আফগানদের ইনিংস।

গুরনূর ব্রার এবং হর্ষ দুবের দারুন পারফরম্যান্স:

টিম ইন্ডিয়া-র হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা গুরনূর ব্রার এবং হর্ষ দুবে দুর্দান্ত পারফরম্যান্স করেন এদিন। দুজন নবাগতই ৩টি করে উইকেট তুলে আফগানদের ব্যাটিংকে বিরাট স্কোর থেকে আটকান।

আরো পড়ুন: Ashirwad Sooryavanshi:‌ ২২ গজের ময়দান কাঁপাচ্ছে বৈভবের ছোট্ট ভাই! দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকাল বৈভবের ১০ বছরের ভাই আশীর্বাদ!

নজির গড়লেন রোহিত শর্মা:

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা আর ঈশান কিষান। এদিন রোহিত ৩৯ বছর ৭৫ দিন বয়সে টিম ইন্ডিয়ার হয়ে সবথেকে বেশি বয়সে একদিনের ম্যাচ খেলার নজির গড়লেন। যদিও ভালো সূচনা করেও ১৬ রান করে রান আউট হয়ে যান তিনি।

শুভমন গিল আর ঈশান কিষান জুটির ম্যাচজয়ী পারফরম্যান্স:

তারপর ভারতের ইনিংসের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক শুভমন গিল আর ঈশান কিষান। ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন দু’জনে। ঈশান ৩৪ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শুভমন গিল। ৬৬ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় পেতে সাহায্য করেন তিনি। অন্যদিকে, মাত্র ১৯ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে কেএল রাহুল ম্যাচ দ্রুত শেষ করে দেন।

শেষমেষ, ১৩ বল হাতে রেখে ৭টি উইকেটে জয় নিশ্চিত করল ভারত। ম্যাচের অন্যতম আকর্ষণ গুরবাজের দুরন্ত শতরান। তবুও শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল অধিনায়ক শুভমন গিলের ম্যাচজয়ী ইনিংস।

আরো পড়ুন: কোহলিকে নিয়ে চলে এল 'বিরাট' সুখবর, একেবারে আনন্দে আত্মহারা কোহলি সমর্থকেরা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে