CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%
নিউজ

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে 'হ্যান্ডশেক' বিতর্ক নিয়ে ঠিক কী জানালেন হরমনপ্রীত?

সুপার সানডেতে টি-২০ বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। গ্রুপ পর্বের ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। যদিও ম্যাচের আগে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেটের বাইরের এক বিষয় নিয়ে। দুই দলের ক্রিকেটারদের মধ্যে প্রথাগত হ্যান্ডশেক কিংবা করমর্দন হবে কি না। কী বলছে আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা?

Harmanpreet Kaur on handshake controversy
Harmanpreet Kaur on handshake controversy

সুপার সানডেতে টি-২০ বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। গ্রুপ পর্বের ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। যদিও ম্যাচের আগে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেটের বাইরের এক বিষয় নিয়ে। দুই দলের ক্রিকেটারদের মধ্যে প্রথাগত হ্যান্ডশেক কিংবা করমর্দন হবে কি না।

রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েনে ভারত-পাক ম্যাচ!

বিগত কয়েক বছরে রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। বিশেষ করে আগের বছরের এশিয়া কাপের পর থেকেই ভারত-পাকিস্তানের পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়দের ম্যাচের শেষে অথবা টসের সময় হাত মেলাতে করতে দেখা যায়নি। একই ছবি ধরা পড়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে। তাই রবিবারের ম্যাচের আগে এই নিয়েই বাড়ছে কৌতূহল।

কী জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমনপ্রীত কৌর!

ম্যাচের আগের দিনের সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে অত্যন্ত কৌশলীভাবে বিষয়টি এড়িয়ে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমনপ্রীত কৌর। তিনি স্পষ্ট বলেন, শুধুমাত্র ক্রিকেট খেলতে দল ইংল্যান্ডে এসেছে। তিনি ক্রিকেট ছাড়া অন্য কোনও রাজনৈতিক কিংবা বাহ্যিক বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি নন।

হরমনপ্রীত জানান, “আমরা এখানে ক্রিকেট খেলার জন্য এসেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচও আমাদের কাছে বাকি পাঁচটা ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আমাদের একমাত্র লক্ষ্য মাঠে নেমে ভালো ক্রিকেট খেলাই।”

আরো পড়ুন: টিম ইন্ডিয়ার হয়ে কি চাহালের ক্যারিয়ার এখানেই শেষ?

কাগজে-কলমে এই ম্যাচের ফেভারিট ভারত:

পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই। আন্তর্জাতিক টি-২০তে পাকিস্তানের বিপক্ষে ভারত ১৩-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মহিলা টি-২০ বিশ্বকাপের মঞ্চে ৬ বার জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র ২টি ম্যাচে। তাই কাগজে-কলমে এই ম্যাচের ফেভারিট ভারতই।

মাঠের লড়াইয়ে হ্যান্ডশেক বিতর্ক কি মিটবে?

যদিও অভিজ্ঞ অধিনায়ক হরমনপ্রীত বলেন, “সমর্থক হিসেবে খেলা দেখার দেখতে গিয়ে যে চাপ অনুভব করতাম, সেই চাপ দেশের হয়ে মাঠে নামার সময় আরও অনেক বেশি। যদিও বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ মেলা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়। নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে আমরা দলের জন্য সেরা ফল আনতে চেষ্টা করব।”

আরো পড়ুন: 'মা' আগে, সাংবাদিকদের সামনাসামনি হয়ে হঠাৎই মায়ের এল ফোন! তারপর...?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে