CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

টিম ইন্ডিয়ার হয়ে কি চাহালের ক্যারিয়ার এখানেই শেষ?

আধুনিক ক্রিকেটে টি-২০ জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখনও খেলাটির সবথেকে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের এই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া হল একজন ক্রিকেটারের আসল পরীক্ষা। সেই কারণে অনেক ক্রিকেটারদের মতো ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন টিম ইন্ডিয়ার তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও সেই স্বপ্ন আজও অধরা। কিন্তু কেন সুযোগ পেলেন না চাহাল?

Yuzvendra Chahal India team
Yuzvendra Chahal India team

আধুনিক ক্রিকেটে টি-২০ জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখনও খেলাটির সবথেকে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের এই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া হল একজন ক্রিকেটারের আসল পরীক্ষা। সেই কারণে অনেক ক্রিকেটারদের মতো ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন টিম ইন্ডিয়া-র তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও সেই স্বপ্ন আজও অধরা।

টেস্ট দলে সুযোগ মেলেনি চাহালের!

ভারতের হয়ে কম ওভারের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চাহাল। তবুও টেস্ট দলে কোনোদিনও সুযোগ পাননি। বিভিন্ন সাক্ষাৎকারে চাহাল বহুবার জানিয়েছেন, ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলতে চান তিনি। তবে ভাগ্য তার পক্ষে সহায় ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে চাহাল নিজের স্পিন জাদু দেখালেও লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করার সুযোগ পাননি।

জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন কি চাহাল?

বর্তমানে পরিস্থিতি খুবই কঠিন চাহালের জন্য। শুধু টেস্ট নয়,তিনি নিয়মিত সুযোগ পান না সীমিত ওভারের ক্রিকেটেও। এখন ভবিষ্যতের কথা ভেবে নির্বাচকরা তরুণ ক্রিকেটারদের দিকেই বেশি ঝুঁকছেন। তাই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হলে চাহালকে ফের অসাধারণ পারফরম্যান্স করে দেখাতে হবে।

আরো পড়ুন: 'মা' আগে, সাংবাদিকদের সামনাসামনি হয়ে হঠাৎই মায়ের এল ফোন! তারপর...?

চাহালের পারফরম্যান্স:

২০১৬-তে ভারতের হয়ে একদিনের ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন চাহাল। তারপর ৭২টি ওয়ানডে ম্যাচে তিনি ১২১টি উইকেট তুলেছেন। এই ফরম্যাটে তাঁর সেরা বোলিং ৪২ রানে ৬ উইকেট। এদিকে, ৮০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে তিনি তুলে নেন ৯৬টি উইকেট। টি-২০ তাঁর সেরা বোলিং ফিগার ২৫ রানে ৬টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে চাহাল সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ উজ্জ্বল। হরিয়ানার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ১৪৪টি ম্যাচ খেলে ২২৫টি উইকেট তোলেন। এই পরিসংখ্যান প্রমাণ করে দেয়, সুযোগ পেলে বড় ফরম্যাটেও সফল হতে পারতেন তিনি। যদিও চাহালের টেস্ট অভিষেকের সম্ভাবনা খুবই কম।

আরো পড়ুন: IND vs AFG : এই ভারতীয়র সামনেই 'মাথানত' করতে বাধ্য হল আফগানরা!

ট্যাগ:IndiaYuzvendra Chahal

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে