CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

'মা' আগে, সাংবাদিকদের সামনাসামনি হয়ে হঠাৎই মায়ের এল ফোন! তারপর...?

মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের করে এবার মাঠের বাইরে এক মানবিক ঘটনায় প্রসংশিত টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। আফগানদের বিপক্ষে প্রথম খন্ডে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক চলাকালীনই মায়ের ফোন ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই আবেগে ভাসছেন সকলে। কী এমন করলেন তিনি?

Nitish Kumar Reddy's mother's call
Nitish Kumar Reddy's mother's call

মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের করে এবার মাঠের বাইরে এক মানবিক ঘটনায় প্রসংশিত টিম ইন্ডিয়া-র অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। আফগানদের বিপক্ষে প্রথম খন্ডে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক চলাকালীনই মায়ের ফোন ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই আবেগে ভাসছেন সকলে।

হঠাৎ বেজে উঠল নীতীশ কুমার রেড্ডির ফোন!

শনিবার ধর্মশালায় আয়োজিত বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ভারত এগিয়ে যায়। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নীতীশ কুমার রেড্ডি। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি। তখনই হঠাৎ তাঁর মোবাইল ফোন বেজে ওঠে।

মায়ের ফোন উত্তরে কী বললেন তিনি?

ফোনের স্ক্রিনে তাকিয়ে নীতীশ জানান, “আমার মায়ের ফোন এসেছে, ফোনটা তুলছি।” তাঁর কথা শুনে অপেক্ষা করেন উপস্থিত সাংবাদিকরাও। ফোন তুলে মাকে তিনি জানান, বর্তমানে সাংবাদিক বৈঠকে রয়েছেন তিনি। তাই কয়েক সেকেন্ড বলেই ফোন রেখে ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এই ভারতীয় অলরাউন্ডার।

আরো পড়ুন: IND vs AFG : এই ভারতীয়র সামনেই 'মাথানত' করতে বাধ্য হল আফগানরা!

নীতীশের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরা:

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াআর প্রকাশ করেছে বিসিসিআই।  ভিডিওর ক্যাপশনে লেখা, “ম্যাচের পর সাংবাদিক বৈঠক অপেক্ষা করতেই পারে, কিন্তু মায়ের ফোন নয়।” সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেই ভিডিও। নীতীশের এই আচরণ দেখে প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ বলছেন, এই ঘটনায় স্পষ্ট, নিজের পরিবার, বিশেষত করে মাকে নীতীশ কতটা সম্মান করেন।

কেমন ছিল এদিনের ম্যাচ:

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে  ২৪.৫ ওভারে আফগানরা ১৯৪ রান তোলে। দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন রহমানুল্লাহ গুরবাজ। যদিও বল হাতে বড় ভূমিকা পালন করলেন নীতীশ কুমার রেড্ডি। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনি ২টি উইকেট তুলে নেন। সেঞ্চুরি করা গুরবাজকেও বোল্ড করে দিয়ে আফগানিস্তানের বিশাল স্কোর গড়তে বড় ধাক্কা দেন।

জবাব দিতে ১৩ বল বাকি থাকতেই ভারত তার লক্ষ্যে পৌঁছে যায়। ৬৬ বলে অপরাজিত অধিনায়ক শুভমন গিল ৮৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেললেন এদিন। মাত্র ১৯ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয় পেতে সহায়তা করেন লোকেশ রাহুল। অন্যদিকে,মাঠে  অলরাউন্ড পারফরম্যান্স আর মাঠের বাইরে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসার প্রমাণ দিতে আলোচনার কেন্দ্রে নীতীশ কুমার রেড্ডি।

আরো পড়ুন: IND vs AFG: ২২ গজের ময়দান কাঁপিয়ে দিলেন গুরবাজ, সেঞ্চুরি হাঁকিয়ে ধরাশায়ী করে দিলেন আফগানদের! 

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে