CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভারতীয় ক্রিকেটে আসছে 'এক ছাতা নীতি'! কোচ-নির্বাচকদেরও এবার শুনতে হবে ভিভিএস লক্ষ্মণের কথা?

ভারতীয় ক্রিকেটের কাঠামোয় এবার বিরাট পরিবর্তন আসতে পারে। ‘ওয়ান আমব্রেলা’ বা 'এক ছাতা নীতি'র আওতায় দেশের ক্রিকেটে প্রতিটি স্তরকে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ নিয়ে আলোচনা চলছে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
VVS Laxman India coach
VVS Laxman India coach

ভারতীয় ক্রিকেটের কাঠামোয় এবার বিরাট পরিবর্তন আসতে পারে। ‘ওয়ান আমব্রেলা’ বা 'এক ছাতা নীতি'র আওতায় দেশের ক্রিকেটে প্রতিটি স্তরকে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ নিয়ে আলোচনা চলছে। ওই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা হিসেবে প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ-এর নাম উঠে আসতে পারে। 

কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। দেওয়া হয়নি কোন সরকারি সিলমোহর। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পরিকাঠামোয় পরিবর্তন আনার বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে ক্রিকেট মহলে।

ভিভিএস লক্ষণকে নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি!

বর্তমানে ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান। ইতিপূর্বে জল্পনা চলছিল, সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব ছেড়ে তিনি নাকি আসতে পারেন জাতীয় নির্বাচক কমিটির প্রধানের পদে। যদিও সেই নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি।

তবে এবার গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন ভিপিএস লক্ষণ!

কিন্তু এবার আরও বড় গুরুদায়িত্বের কথা সামনে এলো। বিবিএস লক্ষণকে নাকি "ডিরেক্টার অফ ক্রিকেট"এর মত একটি বড়সড় গুরুত্বপূর্ণ পদে স্থাপন করার চিন্তাভাবনা চলছে। পরিকল্পনা বাস্তবায়িত করা হলে, আগামী দিনে জাতীয় দলের হেড কোচ সহ, জাতীয় নির্বাচক কমিটি থেকে শুরু করে মহিলা ক্রিকেটের নানান পর্যায় এবং সেন্টার অফ এক্সেলেন্স—সবকিছুর মধ্যে সমন্বয়সাধন করার গুরুত্ব একজনের হাতেই থাকবে। 

ক্রিকেটমহলের একাংশ মনে করছেন, এমন ব্যবস্থা চালু করা হলে আরও মসৃণ হতে পারে প্রশাসনিক যোগাযোগ। একইসঙ্গে সমন্বয় বাড়বে বিভিন্ন স্তরের মধ্যে। আরও স্পষ্ট হবে দায়িত্ব ও জবাবদিহিতাও। 

আরো পড়ুন: মানব সুথারের স্পিনের কোন 'জাদুতে' শ্রীলঙ্কাকে ঝটকা দিল ভারত?

এমন গুরুদায়িত্বের জন্য কেন সামনে আসছেন ভিভিএস লক্ষণ?

ক্রিকেটমহলের মতে, তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিনের সম্পর্ক। খেলার অভিজ্ঞতা তো আছেন, সঙ্গে প্রশাসনিক কাজের সঙ্গে পরিচিতি আর সব মহলে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই পদের উপযুক্ত দাবিদার ভিভিএস লক্ষণ।

কিন্তু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে পুরো বিষয়টি। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এই পরিকল্পনায় সিলমোহর দেয় কি না, সেখানেই প্রশ্ন। সত্যিই যদি ‘ওয়ান আমব্রেলা’ কাঠামো চালু করা হয়, তবে ভারতীয় ক্রিকেটে আরও বড় হতে চলেছে ভিভিএস লক্ষ্মণের ভূমিকা।

আরো পড়ুন: এশিয়ান গেমসে নিজের 'তান্ডব' দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, বিশেষ নজর রয়েছে 'বস বেবি'-র উপর!

ট্যাগ:India
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে