এ কেমন নাচ? ভারতীয় মহিলা ক্রিকেটারের নাচ দেখে তুমুল 'ট্রোল' শুরু, জল গড়াল বহুদূর!
নাচের রিল ঘিরে বিতর্কে জড়ালেন ভারতীয় মহিলা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল। পোশাক আর নাচের ধরন নিয়ে কটাক্ষের মুখে পড়লেন সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের সামনে আরসিবির এই তারকা অলরাউন্ডার স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান। শ্রেয়াঙ্কার সাফ কথা, ক্রিকেটার হওয়া মানে, এই নয় যে নিজের শখ থেকে তিনি সরে আসবেন। আর কী বললেন তিনি?

নাচের রিল ঘিরে বিতর্কে জড়ালেন ভারতীয় মহিলা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল। পোশাক আর নাচের ধরন নিয়ে কটাক্ষের মুখে পড়লেন সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের সামনে আরসিবির এই তারকা অলরাউন্ডার স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান।
আরসিবির হয়ে শ্রেয়াঙ্কার পারফরম্যান্স নজরকাড়া!
এখনও পর্যন্ত ভারতীয় মহিলা দলের হয়ে দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন শ্রেয়াঙ্কা পাটিল। যদিও মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে তাঁর পারফরম্যান্স সত্যি নজরকাড়া। ২০২৪ সালের সিজনে ১৩ উইকেট নিয়ে তিনি বেগুনি টুপি জেতেন। ফাইনালেও মাত্র ১২ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেন। ওই মরসুমে চ্যাম্পিয়ন হয় আরসিবি। পরে ২০২৬ সালের জন্য ৬০ লক্ষ টাকায় তাঁকে ধরে রাখে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শ্রেয়াঙ্কা, কিন্তু পড়লেন ট্রোলের মুখে!
কিন্তু ক্রিকেটের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় শ্রেয়াঙ্কা। নিয়মিত নাচের ভিডিও সহ বিভিন্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সম্প্রতি ‘বাবলি বদমাশ’ গানে কর্নাটকের আর এক মহিলা ক্রিকেটারের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও পোস্ট করেন শ্রেয়াঙ্কা। স্লিভলেস টপ আর মিনি স্কার্ট পরে সেই নাচের ভিডিও সামনে আসতেই শুরু বিতর্ক।
ট্রোলারদের জবাব দিলেন শ্রেয়াঙ্কা:
শ্রেয়াঙ্কার পোশাক আর নাচের ধরন নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করেন। তাঁকে অনেকেই খোঁচা দিয়ে বলেন ‘ক্রিকেটার কম, কনটেন্ট ক্রিয়েটার বেশি’। তবে শ্রেয়াঙ্কা স্পষ্ট জানান, নাচ তাঁর দীর্ঘদিনের শখ আর ক্রিকেটার হওয়ার জন্য সেই শখ ছেড়ে দেওয়ার কোনও কারণ নেই।
আরো পড়ুন: এই ইংরেজ ব্যাটারকে নিজের দাদার মতো আগলে রেখেছেন বিরাট কোহলি! জানেন, কে এই তারকা ক্রিকেটার?
কী বললেন শ্রেয়াঙ্কা?
শ্রেয়াঙ্কা বলেন, “আমি বুঝতে পারছি না, আমার নাচের ভিডিও নিয়ে কেন এত কথা হচ্ছে। বরাবরই নাচ আমার শখ। অনেক দিন ধরেই আমি নাচের ভিডিও শেয়ার করি। আমি একজন ক্রিকেটার, তবে তার মানে এমন না, যে শখের জন্য নাচ উপভোগ আমি করতে পারি না। শুধু নাচের জন্য আমাকে অনেকেই ট্রোল করে। তাতে আসলে তাদের মানসিকতার কথাই তারা বেশি বলে।”
সত্যিকারের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা:
ইতিমধ্যেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই যদিও শ্রেয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, পুরুষ ক্রিকেটারদের নাচ কিংবা ব্যক্তিগত পছন্দ নিয়ে এত আপত্তি নেই। তবে মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে এত বিচার কেন? থেকেই শ্রেয়াঙ্কাকে সত্যিকারের ‘অলরাউন্ডার’ বলেছেন।
শ্রেয়াঙ্কা পাটিল, মাঠে স্পিনের জাদুতে ব্যাটারদের সমস্যায় ফেলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়াতে ট্রোলের সামনেও তিনি নিজের মতো করেই প্রতিবাদের ব্যাট তুলে নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটের এই তারকা।
আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে আসছে 'এক ছাতা নীতি'! কোচ-নির্বাচকদেরও এবার শুনতে হবে ভিভিএস লক্ষ্মণের কথা?




