CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

এই ইংরেজ ব্যাটারকে নিজের দাদার মতো আগলে রেখেছেন বিরাট কোহলি! জানেন, কে এই তারকা ক্রিকেটার?

খেলা না থাকলে বিরাট কোহলি লন্ডনেই সময় কাটান। সেই জন্য তাঁকে ‘ব্রিটিশ নাগরিক’ বলে অনেকেই মজা করে থাকেন। কিন্তু এবার সামনে এলো ইংল্যান্ডের এক তরুণ ক্রিকেটারের সঙ্গে বিরাটের বন্ধুত্বের কথা।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Virat Kohli-Jordan Cox
Virat Kohli-Jordan Cox

খেলা না থাকলে বিরাট কোহলি লন্ডনেই সময় কাটান। সেই জন্য তাঁকে ‘ব্রিটিশ নাগরিক’ বলে অনেকেই মজা করে থাকেন। কিন্তু এবার সামনে এলো ইংল্যান্ডের এক তরুণ ক্রিকেটারের সঙ্গে বিরাটের বন্ধুত্বের কথা। শুধু বন্ধুত্বই নয়, প্রয়োজন পড়লে ভাইয়ের মত পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানালেন, ইংল্যান্ডের ক্রিকেটার জর্ডন কক্স। আর কী জানালেন তিনি? 

পাকিস্তানের বিপক্ষে বুধবার থেকে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। বাজবল পরবর্তী সময়ে ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ এটিই। এই সিরিজেই জর্ডন কক্সের টেস্ট অভিষেক হতে চলেছে। তার আগেই বিরাট কোহলির প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

আরসিবি স্কোয়াডে রয়েছে কক্স!

আইপিএলে আরসিবি-র স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি কক্স। তবে আরসিবির ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার জন্য তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বিরাটের সঙ্গে। সেই সম্পর্ক অটুট আইপিএল শেষ হওয়ার পরেও। বরং সময়ের সাথে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।

সমস্ত সমস্যায় কক্সের পাশে থাকেন বিরাট!

জর্ডন কক্স এক সাক্ষাৎকারে বলেন, বিরাটের সঙ্গে প্রায় চার মাস সময় কাটানোর অভিজ্ঞতা সারাজীবনের স্মৃতি হয়ে রইবে তাঁর কাছে। মন খারাপে বা সমস্যায় পড়লে বিরাটের সঙ্গে তিনি  যোগাযোগ করেন। তাঁর মতে, বিরাটকে মেসেজ কিংবা ফোন করলে উত্তর পাওয়া যায়।

কক্সকী কী পরামর্শ দিলেন কোহলি?

কক্স আরও জানিয়েছেন, বিরাট তাঁকে টেস্ট অভিষেক নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন। অভিষেকের মুহূর্ত একবারই আসে জীবনে। তাই সেই মুহূর্তকে উপভোগ করতে হবে বলে তাঁকে উপদেশ দিয়েছেন বিরাট। পাশাপাশি পরিবার আর বন্ধুদের আত্মত্যাগের কথা মনে করে গর্ব করার একটি মুহূর্ত উপহার দিতে পরামর্শ দিয়েছেন কিং কোহলি।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে আসছে 'এক ছাতা নীতি'! কোচ-নির্বাচকদেরও এবার শুনতে হবে ভিভিএস লক্ষ্মণের কথা?

দাদার মত বিরাটের সব কথা মেনে চলেন কক্স:

উল্লেখ্য, টেস্ট অভিষেকের দরজায় বছর দুয়েক আগেই পৌঁছে গিয়েছিলেন জর্ডন কক্স। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের আগে চোট পেয়ে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি। এবার জেকব বেথেলের বদলে তিন নম্বরে কক্স ব্যাট করার দায়িত্ব পাচ্ছেন। অভিষেকের পূর্বে নিজের ক্রিকেটীয় ব্যক্তিত্ব নিয়ে বুরাতকেই আদর্শ মানেন কক্স। মাঠে বিরাটের মতো আগ্রাসী মনোভাব থাকলেও, মাঠের বাইরে সংযত এবং শান্ত ব্যক্তিদের অধিকারী হতে চান তিনি। তাই দাদার মত বিরাটের পরামর্শকে মানছেন কক্স।

উল্লেখ্য, বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা আর সন্তানদের সঙ্গে বিরাট কোহলি ইংল্যান্ডেই থাকেন। ভারতের সাথে তাঁর সম্পর্ক এখন প্রায় ক্রিকেটকেন্দ্রিক। খেলার প্রয়োজনেই কোহলি মূলত ভারতে আসেন। ইংল্যান্ডের থাকাকালীন যে সকল ক্রিকেটারদের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম জর্ডন কক্সের সাথে তাঁর ভাইয়ের মতো বন্ধুত্ব।

আরো পড়ুন: মানব সুথারের স্পিনের কোন 'জাদুতে' শ্রীলঙ্কাকে ঝটকা দিল ভারত?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে