চার, ছক্কা মারলেই মাঠের একপাশে নেচে ওঠেন চিয়ারলিডাররা, কিন্তু কত টাকা আয় করেন তারা জানেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হল বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল মানে শুধু ব্যাটে আর বলে লড়াই নয়, এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের সফলতার গল্প। তেমনই নতুন নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার সুযোগ পান দর্শকরা। তৈরি হয় তাদের পরিচিতি। ক্রিকেটারদের পাশাপাশি, ক্রিকেট মাঠে নৃত্যশিল্পীদের উপস্থিতিও বেশ নজরকাড়া। জানেন ঠিক কত টাকা করে পারিশ্রমিক পান এই নৃত্যশিল্পীরা?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Cheerleaders in IPL
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হল বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল মানে শুধু ব্যাটে আর বলে লড়াই নয়, এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের সফলতার গল্প। তেমনই নতুন নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার সুযোগ পান দর্শকরা। তৈরি হয় তাদের পরিচিতি। ক্রিকেটারদের পাশাপাশি, ক্রিকেট মাঠে নৃত্যশিল্পীদের উপস্থিতিও বেশ নজরকাড়া।

খেলা প্রতি মোটা অংকের পারিশ্রমিক পান চিয়ারলিডাররা!

চার, ছক্কা হোক বা উইকেট পড়ুক, মাঠে নাচের দ্বারা উপস্থিত দর্শকদের মনে আনন্দ দিয়ে থাকেন এই সকল নৃত্যশিল্পী বা চিয়ার লিডাররা। তাঁদের এই নৃত্য পরিবেশনের জন্য ঠিক কত টাকা করে পারিশ্রমিক তাঁরা পেয়ে থাকেন, সেই নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রতিটি ম্যাচে চিয়ার লিডাররা পেয়ে থাকেন ১২ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। হিসেব করলে দেখা যায়, গড়ে প্রতি খেলায় ১৮ হাজার ৫০০ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন চিয়ার লিডাররা।

২০২৬ আইপিএলে প্রতিটি দল অন্তত ১৪ টি করে ম্যাচে খেলছে। সেই হিসেবে, পুরো সিজনে এক একজন চিয়ার লিডার আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। যদিও খেলোয়াড়দের তুলনায় এই অঙ্ক অনেকটাই কম। কিন্তু চিয়ার লিডারদের পেশার আলাদাই এক মাধুর্য রয়েছে।

আরো পড়ুন: ভারতই 'শ্রেষ্ঠ', টি-২০ ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে ভারত, কিন্তু বিশ্বকাপ না খেলা বাংলাদেশ কত নম্বরে রয়েছে?

নৃত্যশিল্পীদের কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর কত পারিশ্রমিক দেয়?

তবে এক একটি দল একেক রকমের পারিশ্রমিক দেয়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স। প্রতি খেলায় ২৪ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের চিয়ার লিডারদের ২০ হাজার টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকে। 

চেন্নাই, লখনউ আর গুজরাটসহ বাকিদের পারিশ্রমিক: 

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস দেয় ১৫ থেকে প্রায় ১৭ হাজার টাকা। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স তাদের চিয়ার লিডারদের দেয় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পারিশ্রমিক।  দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সবচেয়ে কম পারিশ্রমিক দিয়ে থাকে তাদের চিয়ার লিডারদের। প্রতি ম্যাচে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা দেয় তারা।

আইপিএলের পরিবেশকে আরও রঙিন করে তোলার জন্য এই নৃত্যশিল্পীদের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র বিনোদনের জন্যই নয়, খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে এবং দর্শকদের উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা পালন করেন তারা। ক্রিকেট আর বিনোদনের এই অদ্ভুত মেলবন্ধন আইপিএলকে বিশ্বের বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পরিচিতি দিয়েছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ এমন এক নজির গড়লেন সঞ্জু স্যামসন যা এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারের নেই!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে