আইপিএল ২০২৬-এ এমন এক নজির গড়লেন সঞ্জু স্যামসন যা এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারের নেই!

সঞ্জু স্যামসনের ব্যাটে নির্ভর করে দুর্দান্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলে উইকেটকিপার-ব্যাটার রীতিমত নজির গড়লেন। দেখে নিন, সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংস।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Sanju Samson CSK records
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

সঞ্জু স্যামসনের ব্যাটে নির্ভর করে দুর্দান্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলে উইকেটকিপার-ব্যাটার রীতিমত নজির গড়লেন।

সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংস!

সঞ্জু স্যামসন ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫২ বলের এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা আর সাতটি চার। সঞ্জুর সঙ্গে ৬৬ বলে ১১৪ রানের কার্তিক শর্মার অসাধারণ পার্টনারশিপ ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। চেন্নাই সুপার কিংস পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়।

সিএসকের পঞ্চম জয়ের কান্ডারী সঞ্জু ও কার্তিক:

এবারে আইপিএলে এই জয় সিএসকের পঞ্চম জয় হয়ে রইল। শুধু তাই নয়, দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের পঞ্চম রানের পার্টনারশিপ ছিল এটি। আরো একটি বিশেষ নজির গড়েছেন সঞ্জু স্যামসন। একই আইপিএলে দিল্লির বিপক্ষে দুটি শতরনের পার্টনারশিপে অংশগ্রহণ করা প্রথম ব্যাটার হলেন তিনি।

আরো পড়ুন: ভারতই 'শ্রেষ্ঠ', টি-২০ ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে ভারত, কিন্তু বিশ্বকাপ না খেলা বাংলাদেশ কত নম্বরে রয়েছে?

ব্যক্তিগত অর্জনের চেয়ে আগে দলের জয়, বলছেন সঞ্জু!

ম্যাচের শেষে সঞ্জু স্যামসন জানিয়েছেন, ব্যক্তিগত শতরানের থেকে তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দলের জয়লাভ। তিনি বলেন, “সেঞ্চুরি অবশ্যই বিশেষ, কিন্তু ওই মুহূর্তে সেঞ্চুরির কথা ভাবলে নিজেকে স্বার্থপর বলে মনে হতো। দলকে জয় এনে দেওয়া আমার মূল লক্ষ্য ছিল।" 

উল্লেখ্য, শেষের ৩৩ রানের মধ্যে  মাত্র ৮ রান আসে সঞ্জুর ব্যাট থেকে। বাকিটা সামাল দেন কার্তিক শর্মা। তিনি তিনটি চার এবং একটি ছক্কা মেরে দলকে জয়লাভের পথে নিয়ে যান। 

সঞ্জুর ব্যক্তিগত রেকর্ড:

এদিনের ইনিংসে আইপিএলে আরো বড় এক রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন। একই সিজনে নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধেও ২০০ এর বেশি রান করা তৃতীয় ব্যাটার হিসেবে নজির স্থাপন করলেন তিনি। ইতিপূর্বে ২০১৬ সালের বিরাট কোহলি গুজরাট লায়ন্স এর বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। এবারের আইপিএল সিজেনে দিল্লির বিরুদ্ধে সঞ্জু মোট ২০২ রান করেছেন। এর মধ্যে প্রথম ম্যাচে অপরাজিত ১১৫ রান করেন এবং দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৮৭ রান করেন তিনি। যদিও ব্যক্তিগত অর্জনের থেকে দলের সাফল্যকে প্রাধান্য দিয়ে সঞ্জুর এই ইনিংস সত্যিই বিশেষ।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ প্রথম উইকেট নিয়েই কাগজ বের করে দেখালেন ‘জয় শ্রী রাম’, তারপরেই ঘটল আসল ঘটনা!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে