CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

ভারতই 'শ্রেষ্ঠ', টি-২০ ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে ভারত, কিন্তু বিশ্বকাপ না খেলা বাংলাদেশ কত নম্বরে রয়েছে?

টি-২০ ক্রিকেটে যেন থামতেই চাইছে না ভারতের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কর্তৃক সদ্য এক ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ফের প্রথম স্থান নিজেদেরই দখলে রাখল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর এখনও টিম ইন্ডিয়া মাঠে নামেনি। কিন্তু এখনও পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে তারা। রীতিমত নজির রাখল ভারতীয় ক্রিকেটের ধারাবাহিকতার। কোথায় রইল ইংল্যান্ড?

India ICC Ranking
India ICC Ranking

টি-২০ ক্রিকেটে যেন থামতেই চাইছে না ভারতের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কর্তৃক সদ্য এক ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ফের প্রথম স্থান নিজেদেরই দখলে রাখল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর এখনও টিম ইন্ডিয়া মাঠে নামেনি। কিন্তু এখনও পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে তারা। রীতিমত নজির রাখল ভারতীয় ক্রিকেটের ধারাবাহিকতার। কোথায় রইল ইংল্যান্ড? 

টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট!

টিম ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে ২৭৫ রেটিং নিয়ে এগিয়ে যায় অনেকটা। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু রয়ে গিয়েছে ভারতের পিছনে। বিশ্বকাপের মঞ্চে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, ব্যবধান স্পষ্ট করে দিচ্ছে র‍্যাঙ্কিং।

ক্রমপর্যায়ে রইল কারা?

অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। অবশ্য বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যাত্রাপথ একেবারেই মসৃণ ছিল না। ওদিকে,চতুর্থ স্থানে নেমে গেল  রানার্স-আপ নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ২৪৭ পয়েন্ট পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল রয়েছে পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত রেটিং পয়েন্ট ২৪৪।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর মাঝেই কোহলিদের জন্য খারাপ খবর, এই 'তাবড়' ক্রিকেটার কি আদৌ আর খেলতে পারবেন?

পাকিস্তানও রয়েছে তালিকায়!

ঠিক তার পরেই রেটিং তালিকায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের প্রাপ্ত রেটিং পয়েন্ট ২৪০। তারপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, রেটিং পয়েন্ট ২৩৩। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ২২৫। নবম স্থানে রয়েছে  শ্রীলঙ্কা ক্রিকেট দল (২২১)। ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।

সবচেয়ে শেষ দিকে রইল কারা:

তালিকার সবচেয়ে নীচের রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তাদের প্রাপ্ত রেটিং পয়েন্ট ১৯৯। তাদের উপরেই ২০২ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে ক্রিকেট দল অবস্থান করেছে। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দল, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড। অন্যদিকে এটা পরিষ্কার যে, মাঠে যেমন রাজত্ব করছে টিম ইন্ডিয়া, একই ভাবে টি-২০ ক্রিকেটের আসল "কিং" টিম ইন্ডিয়া।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ প্রথম উইকেট নিয়েই কাগজ বের করে দেখালেন ‘জয় শ্রী রাম’, তারপরেই ঘটল আসল ঘটনা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে