CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

আইপিএল ২০২৬-এর মাঝেই কোহলিদের জন্য খারাপ খবর, এই 'তাবড়' ক্রিকেটার কি আদৌ আর খেলতে পারবেন?

আইপিএলের একেবারে টপ টাইমে জোড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। হঠাৎ করেই ইংল্যান্ডে ফিরে গেলেন বেঙ্গলুরুর সবচেয়ে ভরসার ওপেনার ফিল সল্ট। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে, এই মরশুমে আর কি মাঠে দেখা যাবে তাঁকে?

Phil Salt injury scare for RCB
Phil Salt injury scare for RCB

আইপিএলের একেবারে টপ টাইমে জোড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। হঠাৎ করেই ইংল্যান্ডে ফিরে গেলেন বেঙ্গলুরুর সবচেয়ে ভরসার ওপেনার ফিল সল্ট।

ফিল সল্টের চোট, সমস্যায় বেঙ্গালুরু!

ম্যাচের প্রথম থেকেই কোহলির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ফিল সল্ট। দলের ভিত শক্ত করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছিল সল্টের ঝোড়ো ব্যাটিং আর দ্রুত রান তোলার দক্ষতা। কোহলির সঙ্গে সল্টের বেশ ভালোই ছিল বোঝাপড়া।মজবুত হচ্ছিল বেঙ্গালুরুর ইনিংসের শুরুটা। তবে, হঠাৎ চোট পাওয়ায় সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল।

দেশে ফিরে চিকিৎসায় সল্ট:

গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই বিপত্তি। সল্ট বাঁ হাতের আঙুলে ভালই চোট পান। প্রথম দিকে যদিও খুব একটা গুরুতর চোট মনে না হলেও, পরবর্তীকালে বেশ সমস্যায় পড়েছেন তিনি। সেই কারণেই আপাতত দেশে ফিরে গিয়ে চিকিৎসায় রয়েছেন সল্ট।

আরো পড়ুন: এ কেমন আবদার কর্নাটকের বিধায়কদের, এই আবদারে ক্ষুব্ধ বিসিসিআই, কোহলিদের জন্য 'অশনি' সংকেত!

আঙুলে চিড় নাকি হাড় ভাঙা, অস্ত্রোপচার হতে পারে সল্টের?

চোটের কারণে তিন তিনটি ম্যাচ মিস করেছেন সল্ট। এরপর তাঁর ইংল্যান্ডে প্রত্যাবর্তন আরো অনিশ্চয়তায় ফেলেছে বেঙ্গালুরু শিবিরকে। তাঁর আঙুলে যদি চিঁড় ধরে কিংবা হাড় ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয় তাহলে, এই সিজনে আর খেলবেন না তিনি। যদি অস্ত্রপচার করতে হয় তাহলে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকতে হতে পারে সল্টকে। 

সল্টের পরিবর্তে বেঙ্গালুরু শিবিরে সুযোগ পেলেন জেকব বেথেল!

সল্ট না থাকায় দলে জায়গা পেলেন ইংরেজ ব্যাটার জেকব বেথেল। যদিও সল্টের মত আগ্রাসী পারফরমেন্স এখনো দেখাতে পারেননি বেথেল। স্বাভাবিক ভাবেই বেঙ্গালুরুর ইনিংসের শুরুটা সেই আগের মত হচ্ছেনা।

এই সিজনে সল্ট মাত্র ৬টি ইনিংসে ২০২ রান তুলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৮.৩৩। দলের শুরুতে আক্রমণাত্মক গতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল সন্টের। এবার তাঁর চোটের অবস্থার ওপর নির্ভর করছে সব কিছু। তাড়াতাড়ি সেরে উঠে শেষ দিকে দলে ফিরতে পারেন তিনি। যদিও সল্টকে ছাড়াই বর্তমানে পরিকল্পনা সাজাচ্ছে বেঙ্গালুরু। যার কারনে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে বড় অনিশ্চয়তায়।

আরো পড়ুন: এইজন্যই তো তিনি 'হিটম্যান', চোট সারিয়ে ২২ গজে নামতেই কামাল করে দিলেন রোহিত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে