CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এ কেমন আবদার কর্নাটকের বিধায়কদের, এই আবদারে ক্ষুব্ধ বিসিসিআই, কোহলিদের জন্য 'অশনি' সংকেত!

মাঠের বাইরেই জমে উঠল আইপিএলের মঞ্চের নাটক! ফাইনালে উঠে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি ঘরের মাঠে খেলতে পারবে তাদের শেষ লড়াই? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্লে-অফ এবং ফাইনালের সময়সূচী ঘোষণা করা হয়নি। শেষ পর্বের ম্যাচগুলি মূলত পঞ্জাব আর বেঙ্গালুরু এই দুটি শহরেই হওয়ার কথা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন! তাহলে, কোথায় হবে আইপিএলের ফাইনাল ম্যাচ?

Karnataka MLA's with RCB
Karnataka MLA's with RCB

মাঠের বাইরেই জমে উঠল আইপিএলের মঞ্চের নাটক! ফাইনালে উঠে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি ঘরের মাঠে খেলতে পারবে তাদের শেষ লড়াই? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্লে-অফ এবং ফাইনালের সময়সূচী ঘোষণা করা হয়নি। শেষ পর্বের ম্যাচগুলি মূলত পঞ্জাব আর বেঙ্গালুরু এই দুটি শহরেই হওয়ার কথা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন! 

আইপিএলের ফাইনাল ম্যাচ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু!

নিয়ম অনুযায়ী, ফাইনাল খেলা আয়োজন হয় মূলত গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে। তাই হিসেব বলছে, আইপিএলের চলতি সিজনে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জন্য হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করেছে ছবিটা।

আরো পড়ুন: এইজন্যই তো তিনি 'হিটম্যান', চোট সারিয়ে ২২ গজে নামতেই কামাল করে দিলেন রোহিত!

একাধিক ভিআইপি টিকিটের দাবি বিধায়কদের!

অভিযোগ,  ভিআইপি টিকিট নিয়ে নাকি চাপ সৃষ্টি করছেন কর্নাটকের ক্ষমতাসীন দল কংগ্রেসের কয়েকজন বিধায়ক। এই নিয়ে বিতর্কের সূচনা হয় আইপিএল শুরু থেকেই। প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই এক বিধায়কের দাবি, একাধিক ভিআইপি টিকিট দিতে হবে প্রত্যেক বিধায়ককে। কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁদের সহযোগিতাতেই নাকি রাজ্যে আইপিএলের ম্যাচের আয়োজন করা সম্ভব হয়েছে। 

ভিআইপি গ্যালারি নিয়ে দ্বন্দ্ব:

উপ-মুখ্যমন্ত্রী তিনটি করে টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক এবং সাংসদদের জন্য। কিন্তু তখনই পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়। এতজন জনপ্রতিনিধিকে টিকিট দিতে হলে প্রায় সাতশটা আসন বরাদ্দ করতে হবে। অর্থাৎ ভিআইপি গ্যালারিকে কার্যত সাধারণ দর্শকদের জন্য বন্ধ করে দেওয়ার থেকে কম কিছু নয়, বলছে বোর্ড।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, সমস্যার সমাধান যদি না হয়, তাহলে বেঙ্গালুরু থেকে ফাইনাল আইপিএল ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএলের ফাইনাল ম্যাচের আগেই আপাতত, ম্যাচের ভিআইপি টিকিট নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক দড়ি টানাটানি।

আরো পড়ুন: ক্রিকেটারের 'গার্লফ্রেন্ড' নিয়ে এবার কড়া নিয়ম আনার কথা ভাবছে আইপিএল, গার্লফ্রেন্ড মাঠে থাকলে কীসের সমস্যা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে