CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ক্রিকেটারের 'গার্লফ্রেন্ড' নিয়ে এবার কড়া নিয়ম আনার কথা ভাবছে আইপিএল, গার্লফ্রেন্ড মাঠে থাকলে কীসের সমস্যা?

আইপিএল চলাকালীন কঠোর আচরণবিধি চালু করার পথে বিসিসিআই! মূলত টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত সঙ্গীদের নিয়েই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর। শৃঙ্খলা বজায় রক্ষা, পেশাদারিত্বের কথা মাথায় রেখে দুর্নীতি বিরোধী প্রোটোকলের জন্য তৈরি হওয়া সমস্যার বাড়তে থাকা উদ্বেগের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করার পথে রয়েছে বিসিসিআই। এবার কি আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিসিসিআই?

Girlfriends will not be allowed to stay with players
Girlfriends will not be allowed to stay with players

আইপিএল চলাকালীন কঠোর আচরণবিধি চালু করার পথে বিসিসিআই! মূলত টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত সঙ্গীদের নিয়েই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর। শৃঙ্খলা বজায় রক্ষা, পেশাদারিত্বের কথা মাথায় রেখে দুর্নীতি বিরোধী প্রোটোকলের জন্য তৈরি হওয়া সমস্যার বাড়তে থাকা উদ্বেগের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করার পথে রয়েছে বিসিসিআই। 

ক্রিকেটারদের সঙ্গে হোটেলে "নট অ্যালাউড" হতে পারেন বান্ধবীরা!

আইপিএলের চলতি সিজনে কয়েকজন হাই প্রোফাইল ক্রিকেটারকে দেখা যাচ্ছে, তাঁরা টিম হোটেলে তো বটেই এমনকি ম্যাচ সম্পর্কিত বিভিন্ন কাজকর্মের আশেপাশে বান্ধবীদের নিয়ে যাচ্ছেন। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বলছে, এই বিষয়টি এখনো বিবেচনার মধ্যে রয়েছে। আসন্ন যে কোন বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। 

ক্রিকেটারদের পরিবার পরিজন অ্যালাউড:

জাগরণের এক প্রতিবেদনে বিসিসিআই কর্মকর্তার ওই মন্তব্য উল্লেখ করে বলা হয়েছে,“ওই বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে এখন আলোচনা করছি। এরপর বিসিসিআই বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে। খেলোয়ারদের সঙ্গে তাঁদের এবং পরিবারের সদস্যদের একই হোটেলে থাকায় কোন সমস্যা নেই। কিন্তু প্রেমিকাদের রাখার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে"।

আরো পড়ুন: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি এ কী করেছেন মহম্মদ শামির ভাই! গুরুতর অভিযোগ উঠল মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে!

আইপিএলেও টিম ইন্ডিয়ার মতো নিয়ম কানুন!

বিসিসিআই কর্মকর্তা আরো উল্লেখ করেন, মূলত ভারতীয় ক্রিকেট দলের জন্য একই রকম নির্দেশিকা চালু করার ফলে, খেলোয়াড়দের আচরণবিধি শৃঙ্খলাবদ্ধ অতিতে সাহায্য করেছে। যদিও সেই সমস্ত নিয়মগুলি স্বামী স্ত্রী এবং কাছের মানুষজনদের জন্য প্রযোজ্য ছিল। 

বিসিসিআই কর্তার মন্তব্য:

ওই বিসিসিআই কর্মকর্তা আরো জানান, “আমাদের তৈরি এই নিয়ম। এবার আইপিএল নিয়েও এমনই কিছু ভাবতে হবে। ইতিপূর্বে আইপিএলে হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হতো না। কিন্তু এখন যেন বিষয়টি একটি রীতিতে পরিণত হয়েছে। এ বিষয়ে আইপিএলের দুর্নীতি দমন ইউনিটের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আমাদের জানান, আনুষ্ঠানিকভাবে ঘোষিত বান্ধবী এবং স্ত্রী'দের খেলোয়াড়দের সঙ্গে থাকার অনুমতি থাকছে।" 

বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত আরও একটি উদ্বেগের বিষয় সামনে এসেছে। কিছু অংশীদারের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত প্রভাব তৈরি হয়েছে। ঠিক সেই কারণেই সংবেদনশীল তথ্য প্রকাশ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশী এবার ম্যাচ খেললেই পুলিশি খাতায় উঠবে নাম? মহা বিপদে রাজস্থান রয়্যালস!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে