CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি এ কী করেছেন মহম্মদ শামির ভাই! গুরুতর অভিযোগ উঠল মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে!

জাতীয় দলে জায়গা হয়নি এই ক্রিকেটারের। এবার মহা ঝামেলায় পড়লেন মহম্মদ শামির ভাই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের বিরুদ্ধে। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শামির ভাই অর্থাৎ বাংলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় মহম্মদ কাইফ নাকি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা পালন করেননি। জানেন, বর্তমানে ঠিক কোন অবস্থার মধ্যে রয়েছে তিনি?

Mohammed Shami brothers's marriage denial case
Mohammed Shami brothers's marriage denial case

জাতীয় দলে জায়গা হয়নি এই ক্রিকেটারের। এবার মহা ঝামেলায় পড়লেন মহম্মদ শামি-র ভাই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের বিরুদ্ধে। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শামির ভাই অর্থাৎ বাংলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় মহম্মদ কাইফ নাকি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা পালন করেননি। 

বন্ধুত্ব, প্রেম এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ:

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই মহিলার সঙ্গে শামির ভাই কাইফের পরিচয় হয়েছিল নিজেরই এক বন্ধুর মারফত। সেই পরিচয় থেকে ধীরে ধীরে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে কাইফের। একটা সময় দুজনেই সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে দিন কয়েক যেতে না যেতেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিপূর্বে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাইফ। কিন্তু ধীরে ধীরে সম্পর্কের মধ্যে টানা পড়েন শুরু হলে নিজের সঙ্গিনীকে অনেকদিন ধরেই এড়িয়ে চলছিলেন ভারতীয় ক্রিকেটারের ভাই। 

আরো পড়ুন: বৈভব সূর্যবংশী এবার ম্যাচ খেললেই পুলিশি খাতায় উঠবে নাম? মহা বিপদে রাজস্থান রয়্যালস!

সঙ্গিনীর সঙ্গে বিচ্ছেদ কাইফের!

ওই মহিলার অভিযোগ, কাইফের কাছে তিনি বহুবার সম্পর্কে টানাপড়েন বা তিক্ততা বৃদ্ধির কথা জানতে চেয়েছিলেন। কিন্তু সুকৌশলে দূরত্ব বাড়িয়ে গিয়েছেন কাইফ। শেষে কাইফের এই আচরণ ওই মহিলা আর সহ্য করতে পারেনি। তাই তিনি পাকাপাকিভাবে কাইফের কাছে নিজেদের সম্পর্ক নিয়ে প্রশ্ন রাখেন। তখনই শামির ভাই কাইফ ওই মহিলার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন। অভিযুক্ত সম্পর্ক পুরোপুরি শেষ করে দেন। যদিও এখনো পর্যন্ত ওই অভিযোগকারী মহিলা মহম্মদ কাইফের বিরুদ্ধে কোনরকম আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মহম্মদ কাইফের ক্রিকেট জীবন!

প্রসঙ্গত, মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ নিজেও একজন ভারতীয় ক্রিকেটার। তিনি বাংলা দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এখনো পর্যন্ত বাংলা দলের পক্ষে তিনি প্রথম শ্রেণীর ১৪ টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ৪৩ টি উইকেট শিকার করেছেন কাইফ। শুধু তাই নয়, লিস্টে এ ক্রিকেটে নয়টি ম্যাচ খেলে বারোটি উইকেট ভেঙে নজির স্থাপন করেছেন এই ভারতীয় বোলার।

আরো পড়ুন: বড় মনের মানুষ রোহিত শর্মা, 'হিটম্যান'-এর উদারতা দেখে সবাই মুগ্ধ!

ট্যাগ:Mohammed Shami

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে