CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এইজন্যই তো তিনি 'হিটম্যান', চোট সারিয়ে ২২ গজে নামতেই কামাল করে দিলেন রোহিত!

ওয়াংখেড়েতে ফিরল মুম্বই ইন্ডিয়ান্সের চিরচেনা সেই গর্জন! আর নেপথ্যে রইলেন কে জানেন? সেই 'হিটম্যান' রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে মুক্তি পেয়ে মাঠে ফিরেছেন তিনি। মাঠে ফিরতেই একেবারে এক দুর্ধর্ষ ইনিংস খেললেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। প্লে-অফের লড়াইয়ে আবার স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ানস। বাজিমাত করলো রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের ব্যাটিং। কেমন ছিল সেই রোহিত-রায়ান দ্বৈরথ?

Rohit Sharma comeback performance in IPL
Rohit Sharma comeback performance in IPL

ওয়াংখেড়েতে ফিরল মুম্বই ইন্ডিয়ান্সের চিরচেনা সেই গর্জন! আর নেপথ্যে রইলেন কে জানেন? সেই 'হিটম্যান' রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে মুক্তি পেয়ে মাঠে ফিরেছেন তিনি। মাঠে ফিরতেই একেবারে এক দুর্ধর্ষ ইনিংস খেললেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। প্লে-অফের লড়াইয়ে আবার স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ানস। বাজিমাত করলো রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের ব্যাটিং। 

ওয়াংখেড়েতে রোহিত-রিকেলটন ঝড়!

মাঠের ভিতরে হোক কিংবা মাঠের বাইরে, রোহিত শর্মা মানেই মুম্বইয়ের রাজা। তিন তিনটে সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন হিটম্যান। তখন সরু সুতোয় ঝুলে ছিল মুম্বইয়ের প্লে-অফে ওঠার ভাগ্য। কিন্তু, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রোহিতের ৪৪ বলে ৮৪ রানের ইনিংস ঝড়ে আবারও প্রমাণিত হলো কেন তিনি 'ভিন্টেজ হিটম্যান' নামে পরিচিত।

লখনউয়ের রান ঝড়ে উড়ল না মুম্বই! 

এদিন লখনউ সুপার জায়ান্টস টসে জিতে প্রথমে ব্যাট করে। ২২৮ রান করে তারা। লখনউ সুপার জায়ান্টসের এই দুর্দান্ত ইনিংসের নেপথ্যে ছিলেন ২১ বলে ৬৩ রান করা নিকোলাস পুরান। এছাড়াও অবদান রাখেন মিচেল মার্শ (৪৪ রান)। লোয়ার অর্ডারে হিম্মত সিং ৪০ রান করে স্কোর বোর্ডে এগিয়ে যায় লখনউ। যদিও অধিনায়ক হিসেবে পরপর ব্যর্থতা এসেছে ঋষভ পন্থের। মুম্বইয়ের হয়ে জশপ্রীত বুমরাহ তিনটি উইকেট শিকার করলেও, বেশ রান খরচ করেন তিনি।

আরো পড়ুন: ক্রিকেটারের 'গার্লফ্রেন্ড' নিয়ে এবার কড়া নিয়ম আনার কথা ভাবছে আইপিএল, গার্লফ্রেন্ড মাঠে থাকলে কীসের সমস্যা?

রোহিতের দুর্দান্ত কামব্যাক:

মুম্বইয়ের সামনে তখন ২২৯ রানের লক্ষ্য। তাই শুরু থেকেই রীতিমতো ঘাম ঝরিয়ে খেলতে শুরু করেন রোহিত। ওদিকে অসুস্থতার জন্য দলে ছিলেন না হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে ছিলেন সূর্য কুমার যাদব। তবে ব্যাট হাতে দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন রোহিত। 

রোহিত আর রিকেলটনের গুরুত্বপূর্ণ অবদান!

এদিন রান তাড়া করতে নেমে ৪৪ বলে ৮৪ রান করেন রোহিত শর্মা। তার মধ্যে ছিল ছয়টি চার এবং সাতটি ছক্কা। ওদিকে আরো আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন রোহিতের ওপেনিং জুটি রায়ান রিকেলটন। মাত্র ৩২ বলে ৮৩ রান তুলে নেন তিনি। মোট ১৪৩ রান উঠে আসে ওপেনিং জুটির হাত ধরে। তাতেই মুম্বই যে জিতে যাবে, তা বোঝাই যাচ্ছিল। সেঞ্চুরি করার দৌড়ে থাকলেও বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন রোহিত।

রোহিতের এই দুর্দান্ত কামব্যাকের পিছনের গল্প:

রোহিতের এই প্রত্যাবর্তনের কারণ হলো একমাত্র কঠোর পরিশ্রম। রবিবার ঐচ্ছিক প্র্যাকটিসের বিশ্রামে দলের বাকিরা। অন্যদিকে বিশ্রাম না নিয়ে কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে রোহিত নেটে ঘাম ঝরাচ্ছেন। রোহিতের সেই একাগ্রতা জয় এনে দিল মুম্বইকে।আইপিএলের প্লে-অফে যাওয়ার স্বপ্ন কিছুটা হলেও বেঁচে রইলো মুম্বইয়ের।

আরো পড়ুন: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি এ কী করেছেন মহম্মদ শামির ভাই! গুরুতর অভিযোগ উঠল মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে